যে কোনও প্রান্তের এক্সপার্টদের শরণাপন্ন হোন! OMR-সার্ভার দুর্নীতিতে সিবিআইকে বড় নির্দেশ হাইকোর্টের
West Bengal Recruitment Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়! OMR এবং সার্ভার দুর্নীতির শেষ দেখতে হবে। আর এজন্য সিবিআইকে একেবারে ALL OUT ঝাঁপানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের। শুধু তাই নয়, দুর্নীতির রন্ধ্রে পৌঁছতে পৃথিবীর যে কোনও প্রান্তের এক্সপার্টদের শরণাপন্ন সিবিআই হতে পারবে বলেও এদিন স্পষ্ট জানিয়ে দিল আদালত।
আজ শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মন্থর এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। দুর্নীতির (West Bengal Recruitment Scam) তদন্তে হাইকোর্টের এহেন নির্দেশ খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

নিয়োগ দুর্নীতিতে (West Bengal Recruitment Scam) OMR নিয়ে একাধিক সন্দেহ রয়েছে। আর তা মেটাতে এবার সরকারি এবং বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থার সাহায্য নিয়ে সিবিআইকে নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট।
আদালতের বক্তব্য, আইবিএম, WIPRO, TCS বা যে কোনো বেসরকারি আই টি সংস্থার সাহায্য নিক সিবিআই। একই সঙ্গে সরকারি কোনও সংস্থার, এমনকি এথিক্যাল হ্যাকার তিনি দেশের বাইরের হলেও তার সাহায্য সিবিআই নিতে পারবে বলেও নির্দেশ কলকাতা হাইকোর্টের।
এই জন্য প্রয়োজনীয় অর্থ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এদিন সিবিআইয়ের তরফে জমা পরা OMR সংক্রান্ত রিপোর্ট দেখে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি বিচারপতি রাজশেখর মন্থর বেঞ্চ। তারপরেই আদালতের এই নির্দেশ।
আদালতে উপস্থিত সিবিআই অফিসারদের বিচারপতির বক্তব্য, প্রয়োজনে একটা সরকারি সংস্থা, অন্য একটা বেসরকারি আই টি সংস্থার সাহায্য নিন। কারণ টেকনিক্যাল ব্যাপারটা নিয়ে নিশ্চিত না হয়ে কোর্ট আইনি পদক্ষেপ করতে চাইছে না।
প্রথম সার্ভারের কপি কতবার ট্রান্সফার হয়েছে? তথ্য কি এডিট হয়েছে? হলে কতবার? এর সন্তোষ জনক নিশ্চিত জবাব পেতে চায় কোর্ট। সাত সপ্তাহ পরে সিবিআইকে এই নির্দেশ কার্যকরের ক্ষেত্রে অগ্রগতির রিপোর্ট দিতে হবে আদালতে।
বলে রাখা প্রয়োজন, কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় দুই সংস্থা সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই মামলার তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। OMR এবং সার্ভার দুর্নীতি নিয়েও একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আর সেই মামলায় সিবিআইকে একেবারে খোলা হাতে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications