আবর্জনা স্তূপে প্লাস্টিকের প্যাকেট! খুলতেই ছড়াল চাঞ্চল্য
সাত সকালে বালির গোস্বামী পাড়ার আবর্জনা স্তূপে প্লাস্টিকে মোড়া কিছু পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্যাকেটটি খোলেন যাঁরা ময়লা পরিষ্কার করেন, তাঁরা। এরপরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
সাত সকালে বালির গোস্বামী পাড়ার আবর্জনা স্তূপে প্লাস্টিকে মোড়া কিছু পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্যাকেটটি খোলেন যাঁরা ময়লা পরিষ্কার করেন, তাঁরা। এরপরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্লাস্টিকে ছিল বেশ কিছু নরকঙ্কাল। স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে জানান। পুলিশ গিয়ে নরকঙ্কাল পাঠিয়ে দেয় বালির শ্রমজীবী হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালির গোস্বামী পাড়ার আবর্জনাস্তূপে পাওয়া প্যাকেটটিতে বিভিন্ন ধরনের নরকঙ্কাল ছিল। মহিলা, শিশু এমন কী বয়স্কদের নরকঙ্কাল সেখানে ছিল বলে স্থানীয় সূত্রে দাবি।
পুলিশ সূত্রে খবর, নরকঙ্কালগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত কেউ এই নরকঙ্কালগুলি সেখানে ফেলে গিয়ে থাকতে পারেন। অথবা নরকঙ্কালের ব্যবসার সঙ্গে যুক্ত কেউ কঙ্কালগুলি সেখানে ফেলে থাকলে পারেন। তবে নরকঙ্কালগুলি কীভাবে সেখানে এল তা জানতে এলাকার সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications