এখনও অস্বস্তি কাটেনি তৃণমূল কংগ্রেসে! শোভন-বৈশাখীর নিমন্ত্রণ রক্ষায় সচেষ্ট বিজেপি নেতারা
শোভন চট্টোপাধ্যায় আর বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এখনও অস্বস্তি কাটেনি তৃণমূলে। কার্যত তাই প্রকাশ হয়ে পড়ল শোভন-বৈশাখীর আমন্ত্রণে
শোভন চট্টোপাধ্যায় আর বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এখনও অস্বস্তি কাটেনি তৃণমূল কংগ্রেসে। কার্যত তাই প্রকাশ হয়ে পড়ল শোভন-বৈশাখীর আমন্ত্রণে। বৈশাখীর মেয়ে রিলিনার জন্মদিনের অনুষ্ঠানে তৃণমূলের কাউকে দেখা পাওয়া না গেলেও ছিলেন বিজেপির অনেকেই। যাতে অনেকেই বিজেপিকে কটাক্ষে বলছেন, শোভনকে এখনও নিজেদের লোক বলেই মনে করছে বিজেপি। তবে অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন আর কারা ছিলেন না, তা নিয়ে মুখ খুলতে চাননি শোভন-বৈশাখীর কেউই।

শুক্রবার ছিল বৈশাখীর মেয়ে রিলিনার জন্মদিন
মেয়ে রিলিনাকে নিয়ে গোলপার্কের আবাসনে থাকেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই আবাসনের কমিউনিটি হলেই রিলিনার জন্মদিন পালন করেন বৈশাখী-শোভন। হাজির হয়েছিলেন অনেত আমন্ত্রিতই।

আমন্ত্রিত ছিলেন অনেকেই
জন্মদিনের অনুষ্ঠানে অনেকেই আমন্ত্রিত ছিলেন। যাঁদের বেশিরভাগই স্বাভাবিকভাবেই তৃণমূল এবং বিজেপির। আমন্ত্রিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। ভাইফোঁটায় মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার ব্যাপারে সেতুবন্ধনের কাজটি করেছিলেন মূলত পার্থ চট্টোপাধ্যায় আর বৈশাখী বন্দ্যোপাধ্যায়ই। বিজয়া সারতেই বৈশাখী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন বলে জানিয়েছিলেন। যদি সেই পার্থ চট্টোপাধ্যায়ও অনুপস্থিত ছিলেন।

বৈশাখী আমন্ত্রণ জানিয়েছিলেন মমতাকেও
প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠানে গিয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় মেয়ের জন্মদিনে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় কাজ থাকার কথা বলে বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন। সূত্রের খবর অনুযায়ী, অন্য কোনও সময় যাবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে বিজেপির একাধিক নেতা, ছিলনা তৃণমূলের কেউই
অনুষ্ঠানে বিজেপির একাধিক নেতা উপস্থিত থাকলেও, কেউই ছিলেন না তৃণমূলের তরফে। সস্ত্রীক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্য বিজেপির অন্যতম সহ সভাপতি চন্দ্র বসু।

যাননি দিলীপ ঘোষ, রাহুল সিনহা
অনুষ্ঠানে বিজেপির একাধিক নেতা উপস্থিত থাকলেও, কেউই ছিলেন না তৃণমূলের তরফে। সস্ত্রীক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্য বিজেপির অন্যতম সহ সভাপতি চন্দ্র বসু।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications