Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শিখ সম্প্রদায়ের অপমানের পরও রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে এক মঞ্চে রেল প্রতিমন্ত্রী বিট্টু, তোপ তৃণমূলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের পর তৃণমূল কংগ্রেস বিজেপির ওপর তীব্র আক্রমণ শানাল। তৃণমূল জানিয়েছে কীভাবে বিজেপি উন্নয়ন প্রকল্পগুলিকে রাজনৈতিকভাবে হাইজ্যাক করার চেষ্টা করছে। একইসঙ্গে বিজেপির যে রাজ্য নেতাদের বিরুদ্ধে শিখ সম্প্রদায়ের প্রতি অতীতে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল, তাঁরা এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে ছিলেন, এবং সেই একই মঞ্চে এক শিখ জনপ্রতিনিধিও ছিলেন। সেটাও মনে করিয়ে দিয়েছে তৃণমূল।

পাশাপাশি তৃণমূল সাংসদ মিতালী বাগ এদিন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রভনীতি বিট্টুর কথা উল্লেখ করে বলেন, "রভনীত বিট্টু সংসদের মধ্যে আমাকে হেনস্থা করেছেন, ধাক্কা দিয়েছেন। তাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় মঞ্চে তুলেছেন। এতেই বোঝা যায় বিজেপি নারী বিরোধী।"

এদিন কলকাতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মঞ্চে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার উপস্থিত থাকার কারণে বিতর্ক আবার নতুন করে সামনে এসেছে। এই নিয়ে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রভনীত বিট্টুকে আক্রমণ করেছে তৃণমূল। শিখদের অপমানের পরও ব্যক্তিগত ফায়দা তুলতে পদলেহন করছেন বিট্টু, এমনই অভিযোগ তৃণমূলের। গত বছর সন্দেশখালিতে একটি প্রতিবাদ চলাকালীন এক শিখ আইপিএস অফিসার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তাঁকে 'খালিস্তানি' বলার অভিযোগ এনেছিলেন। সেই সময় পশ্চিমবঙ্গ পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যের তীব্র নিন্দা করেন। এই নিয়ে শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে ব্যাপক প্রতিবাদ হয়। নাম না করে সেই ঘটনা টেনেই বিট্টুকে ইতিহাস মনে করিয়েছে তৃণমূল।

শিখ অপমান প্রসঙ্গেই ঘুরিয়ে তৃণমূলের তরফে সুকান্ত মজুমদারের সঙ্গে জড়িত সাম্প্রতিক বিতর্কটিও টেনে আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে একটি প্রতিবাদ চলাকালীন এক শিখ সিআইএসএফ অফিসারের দিকে চপ্পল ছোড়ার অভিযোগ ছিল। যদিও সুকান্ত পরে এই ঘটনাকে "দুর্ভাগ্যজনক এবং অনিচ্ছাকৃত" বলে ক্ষমা চেয়েছিলেন। তবে এগুলি তৃণমূল ঘুরিয়ে মনে করিয়ে দিয়েছে আজ।

তৃণমূল নেতৃত্ব বলেছে, "বিজেপি বাংলায় উন্নয়নের কথা বলতে আসে, কিন্তু তাদের নিজেদের নেতারাই প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে রয়েছেন, যাদের অন্য সম্প্রদায়ের প্রতি অপমান করার ইতিহাস রয়েছে। প্রথমে তারা একজন গর্বিত শিখ অফিসারকে 'খালিস্তানি' বলে, এবং তারপর তারা একজন শিখ ব্যক্তির পাগড়ির দিকে চপ্পল ছোড়ে। এটিই তাদের আসল চেহারা—বিভাজন ও অসম্মানের।"

এই সমালোচনা আগামী দিনেও বিজেপির আসল চেহারা সামনে আনতে বারবার যে ব্যবহার করা হবে তা বলাই বাহুল্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+