'মেঘের আড়ালে থেকে খেলবেন না, সামনে এসে...'! নির্বাচন কমিশনকে কটাক্ষ মমতার, আর কী বললেন?
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বেড়েই চলেছে। আজ কলকাতার কালীঘাটে নিজের বাড়ি থেকে তৃণমূলের প্রার্থিতালিকা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। প্রার্থীদের নাম জানাতে গিয়ে তিনি বিজেপি এবং নির্বাচন কমিশনকে তীব্র ভাবে আক্রমণ করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মেঘের আড়াল থেকে বিজেপির জন্য খেলবেন না, সামনে এসে লড়াই করুন। গণতন্ত্রে লড়াই হোক শান্তি এবং সৌজন্যের মধ্যে।"
তাঁর অভিযোগ যে, কেন্দ্রীয় সংস্থা এবং প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে বিজেপি বাংলার নির্বাচনে প্রভাব ফেলতে চাইছে। তিনি আরও বলেন যে, "এই নির্বাচন বাংলার মর্যাদা এবং মানুষের অধিকারের লড়াই।"
প্রসঙ্গত, এর আগেই বিরোধী দলগুলি প্রার্থিতালিকা ঘোষণা শুরু করে দিয়েছে। বামফ্রন্ট প্রথম দফায় ১৯২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে এবং অন্যদিকে বিজেপিও ১৪৪টি আসনের প্রার্থিতালিকা প্রকাশ করেছে।
আজ প্রার্থিতালিকা ঘোষণার আগে একাধিক পরিচিত মুখ তৃণমূলে যোগ দেন। বিজেপি নেতা এবং শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত পবিত্র কর অভিষেক ব্যানার্জীর হাত ধরে ফের ঘাসফুল শিবিরে যোগ দেন। ফলে নন্দীগ্রাম কেন্দ্র ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনাও শুরু হয়ে গিয়েছে।
মমতা ব্যানার্জী বলেন, "আমরা বাংলার মানুষের শক্তিকেই ভরসা করি। গণতন্ত্রে লড়াই হলে সেই লড়াই শান্তিপূর্ণভাবেই হওয়া উচিত।" তাঁর কথায়, বিরোধীরা সত্যিই যদি লড়াই করতে চায়, তাহলে "মাঠে নেমে সরাসরি লড়াই করা উচিত।"
-
নির্বাচন কমিশনের পদক্ষেপের সমালোচনায় তৃণমূল, স্বাগত জানাল বাম-বিজেপি -
বিধানসভা নির্বাচনের জন্য ১৯২ জন প্রার্থীর নাম ঘোষণা বামফ্রন্টের, যাদবপুরে বিকাশ, মীনাক্ষী উত্তরপাড়ায় -
'কেউ কিছু পাবে না'! ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে মমতার ভাতা-ডিএ ঘোষণা নিয়ে কটাক্ষ শুভেন্দুর, কী বললেন? -
রাজ্যে আমলা ও পুলিশের শীর্ষ স্তরে বদল আনল কমিশন, তুঙ্গে রাজনৈতিক তরজা -
ভোট ঘোষণার পরই তৎপরতা, মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু -
আজই তৃণমূলে ফিরলেন পবিত্র, নন্দীগ্রামের ভূমিপুত্রকেই শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী করল শাসক দল -
বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থীদের নাম ঘোষণা! মমতা ভবানীপুরেই, নন্দীগ্রাম-সহ দক্ষিণবঙ্গে চমক কোন আসনগুলিতে? -
মধ্যরাতের বদলির পর নতুন দায়িত্ব! মীনাকে ভিন্রাজ্যে পাঠাল কমিশন, নন্দিনীর ক্ষেত্রেও কী একই সিদ্ধান্ত? -
এবার নন্দীগ্রাম ও ভবানীপুর! ২০২৬ ভোটে আবারও মমতার প্রধান চ্যালেঞ্জার শুভেন্দু? কী পরিকল্পনা বিজেপির? -
কমিশন ও বিজেপি নারীবিরোধী, বাংলা-বিরোধী, মন্তব্য মমতার -
তৃণমূলের প্রার্থী তালিকায় চমক থাকতে পারে! বাদ পড়তে পারেন হেভিওয়েটরা -
বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা রাজ্যের, কবে, কীভাবে মিলবে পাওনা, জানাল অর্থ দপ্তর











Click it and Unblock the Notifications