Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

BGBS 2025: দিল্লির সঙ্গে কথা...বাণিজ্য সম্মেলনে আসছেন ভুটানের রাজা? নিশ্চয়তা দিতে পারলেন না মমতা

বুধবার থেকে শুরু হচ্ছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। বাংলায় লগ্নি টানার লক্ষ্যে বাণিজ্য সম্মেলন করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দেশের প্রথম সারির শিল্পপতিদের আগমন ঘটে এই সম্মেলনে। এবার এই অনুষ্ঠানে মুখ্য অতিথি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। কিন্তু বুধবার বাণিজ্য সম্মেলনে ভুটানের রাজা কি উপস্থিত থাকবেন? মঙ্গলবার বিকেলেও এই বিষয়ে ১০০ শতাংশ নিশ্চয়তা দিতে পারলেন না মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার বিকেলে সম্মেলন স্থল পরিদর্শন করতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ভুটানের রাজা ওয়াংচুক ভারতে এসেছেন। তিনি উত্তরপ্রদেশে গিয়েছেন কুম্ভমেলা উপলক্ষ্যে। কিন্তু আগামীকাল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে তিনি কি বাংলার বাণিজ্য সম্মেলনে উপস্থিত হবেন? সম্মেলন শুরুর আগের দিনও এই বিষয়ে সংশয় প্রকাশ করলেন খোদ মমতাই।

মঙ্গলবার বিকেলে সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বলেন, আমাকে গত অক্টোবর মাসেই ভুটানের রাজা নিশ্চিত করেছিলেন তিনি আসবনে। এখনও তিনি তো আসবেন না বলেননি। ফলে আমরা ধরে নেব তিনি আসছেন। এখন জানি না দিল্লির সঙ্গে কী কথা হয়েছে। আমরা হেমন্ত সোরেন ও হেমন্ত বিশ্ব শর্মাকেও আমন্ত্রণ জানিয়েছি।

মমতার কাছে জানতে চাওয়া হয় ভুটানের রাজার আসার ক্ষেত্রে দিল্লি বাধা দিচ্ছে? এই প্রশ্নের উত্তরে মমতা বলেন, আমি সেটা বলছি না। আমাকে ওনি নিশ্চিত করেছেন আসবেন। এখন শুনছি দিল্লির সঙ্গে ওনার কী কথা হয়েছে। তবে আমি চাইব উনি আসুন কারণ বাংলার সঙ্গে ভুটানের বর্ডার সংযুত্ত আছে। একইসঙ্গে মমতা বলেন, বেশিরভাগ অতিথিরাই চলে এসেছেন। ২০টি দেশের অতিথিরা উপস্থিত থাকবেন। এরমধ্যে বেশিরভাগই আমাদের সহযোগী দেশ। আশা করছি সম্মেলন খুবই ভালো হবে।

মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দু'দিনব্যাপী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন -এ আসছেন বিশ্ববিখ্যাত শিল্পপতি মুকেশ আম্বানি, ২০টি দেশের বিশিষ্ট প্রতিনিধিরা। বাংলার অর্থনৈতিক উন্নয়ন ও বৈশ্বিক বাণিজ্যিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এই সম্মেলনের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সররকার। কিন্তু শেষ মুহুর্তে ভুটানের রাজার বঙ্গ সফর বাতিল হলে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হবে। কেন্দ্র রাজ্য নতুন সংঘাতের বিষয় হতে পারে।

মঙ্গলবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে পুণ্যস্নান করেন ভুটানের রাজা। সেই সময় ভুটানের রাজার পরনে ছিল গেরুয়া কুর্তা এবং পাজামা। স্নানের আগে সূর্যপুজোতেও অংশ নেন ভুটানের রাজা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+