Pujo Carnival 2024: পুজো কার্নিভালেও এবার আরজি কর কাণ্ডের ছায়া, রেড রোডের অনুষ্ঠানে থাকছেন না কারা
দুর্গাপুজো কার্নিভালেরর সেই উচ্ছ্বাসে এবার কিছুটা হলেও ছন্দোপতন হয়েছে। রেডরোডে পুজো কার্নিভালের দিনেই জুনিয়র ডাক্তাররা দ্রোহ কার্নিভালের ডাক দিয়েছেন। সেটা রুখতে সবরকম তৎপরতা শুরু করেছে পুলিশ। একাধিক জায়গায় অবৈধ জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অশান্তি ছড়াতে পারে আশঙ্কায় জুনিয়র ডাক্তারদের দ্রোহ কার্নিভালের অনুমতি দেয়নি পুলিশ।
এদিকে রেডরোডে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। কিন্তু এবারের কার্নিভালে একাধিক তারকা অনুপস্থিত থাকছে বলে জানা গিয়েছে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে সামিল হয়েছিলেন টলিউড তারকারাও। প্রসেনজিৎ থেকে দেব,সৃজিত সকলেই প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। তার রেশ রয়ে গিয়েছে এখনও।

মঙ্গলবারের পুজো কার্নিভালে উপস্থিত থাকছেন না অভিনেতা দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে দুই তারকাই নাকি শহরের বাইরে রয়েছেন। প্রতিবছর এই পুজো কার্নিভালে একাধিক টলি তারকা উপস্থিত থাকেন। তার মধ্যে দেব-প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও থাকেন। দেবকে একাধিকবার পারফর্মও করতে দেখা গিয়েছে। কিন্তু এবার দুই তারকার কোনও তারকাকেই দেখা যাচ্ছে না।
জানা গিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছবির কাজে উত্তর প্রদেশের লখনউয়ে রয়েছেন। অভিনেতা সাংসদ দেবও ছবির কাছে শহরের বাইরে রয়েছেন। সেকারণে উপস্থিত থাকতে পারবেন না। তবে পরিচালক এবং বিধায়ক রাজ চক্রবর্তী থাকবেন এই কার্নিভালে। অভিনেত্রী শুভশ্রীও থাকবেন। তবে আরজি কর কাণ্ডের প্রতিবাদে কিন্তু আন্দোলনে সামিল হতে দেখা গিয়েছিল অভিনেত্রী শুভশ্রীকে।
তবে সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী থাকছেন না। প্রসঙ্গত উল্লেখ্য একাধিকবার নচিকেতা কেন প্রতিবাদে সামিল হচ্ছেন না তা নিয়ে টলি পাড়ার তারকারাই সরব হয়েছিলেন। প্রতিবাদী সঙ্গীতশিল্পী হিসেবেই পরিচিত নচিকেতা চট্টোপাধ্যায়। তাঁর চুপ করে থাকা নিয়ে সরব হয়েছিলেন টালিগঞ্জের অনেক শিল্পীই। প্রতিবাদে সামিল হওয়া টলিপাড়ার প্রতিবাদী অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় পুজো কার্নিভালে যাচ্ছেন না।
তবে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি সহ আরও অনেক তারকাই উপস্থিত থাকবেন। অন্যদিকে জুনিয়র ডাক্তারদের দ্রোহের কার্নিভালের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টষ। অর্থাৎ একই সঙ্গে ধর্মতলায় চলবে দ্রোহের কার্নিভাল। রাজ্য সরকার এক কথায় ধাক্কা খেয়েছে হাইকোর্টে।
-
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
মমতার প্রচার বন্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি, পাল্টা তৃণমূলের কটাক্ষ: ভয়েই মরিয়া পদক্ষেপ -
তালিকা কোথায়? কমিশনকে নিশানা করে বেলদা ও নারায়ণগড়ে মমতার আক্রমণ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড












Click it and Unblock the Notifications