সাবিত্রী মিত্রের ‘দুর্যোধন-দুঃশাসন’ মন্তব্যে উত্তাল বিধানসভা, বিধায়ক বললেন, ভুল ব্যাখ্যা হচ্ছে
গত কয়েকদিন আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কু-কথায় তীব্র আক্রমণ শানান রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। যা নিয়ে রাজ্যজুড়ে তীব্র বিক্ষোভ শুরু হয়। এমনকি দেশের বিভিন্ন অংশেও চলে বিক্ষোভ। যা নিয়ে ক্ষমা চাইতে বাধ্য হন মুখ
গত কয়েকদিন আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কু-কথায় তীব্র আক্রমণ শানান রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। যা নিয়ে রাজ্যজুড়ে তীব্র বিক্ষোভ শুরু হয়। এমনকি দেশের বিভিন্ন অংশেও চলে বিক্ষোভ। যা নিয়ে ক্ষমা চাইতে বাধ্য হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আর এই রেশ কাটতে না কাটতেই ফের একবার কু-কথায় আক্রমণ। এবার দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ তৃণমূল বিধায়কের। একেবারে 'দুর্যোধন-দুঃশাসন' বলে আক্রমণ মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের। যা নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক। এমনকি বিধায়কের ক্ষমা চাওয়ার দাবিও উঠতে শুরু করেছে। যা নিয়ে আজ মঙ্গলবার একেবারে উত্তাল হয়ে উঠে বঙ্গ বিধানসভা। বিজেপি এবং তৃণমূল বিধায়কদের বিক্ষোভে এবার উত্তাল হয়ে উঠে অধিবেশন।

উত্তাল বিধানসভা...
এহেন মন্তব্যের প্রতিবাদেই আজ মঙ্গলবার বিজেপি বিধায়করা বিধানসভাতে মূলতুবি প্রস্তাব নিয়ে আসে। এই নিয়ে আলোচনা চান। কিন্তু সেই মূলতুবি প্রস্তাব বিধানসভার অধ্যক্ষ খারিজ করে দেন বলে অভিযোগ। আর এরপরেই বিজেপি বিধায়কদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠে বিধানসভা। অধিবেশন ছেড়ে বেরিয়ে আসেন বিধায়করা। শুধু তাই নয়, তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যের প্রতিবাদে বিধানসভার বাইরে চলে বিক্ষোভ। শুধু তাই নয়, সেখান থেকেই বিধায়ককে ক্ষমা চাওয়ার দাবি তোলে বিজেপি।

বিজেপি বিধায়করা কি বলছেন?
বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের দাবি, নিয়ম মেনেই বিধানসভাতে মূলতুবি প্রস্তাব আনা হয়েছিল। কিন্তু অধ্যক্ষ এতটা পক্ষপাতদুষ্ট যে তা খারিজ করে দেন। এটা রাজ্যের বিষয় নয় বলে বিমান বন্দ্যোপাধ্যায় খারিজ করে দিয়েছে বলেও অভিযোগ বিজেপি বিধায়কের। অগ্নিমিত্রা বলেন, দেশের প্রধানমন্ত্রী -স্বরাষ্ট্রমন্ত্রীকে কু-মন্তব্যে অপমান করা হচ্ছে। কিন্ত্য তাঁকে ক্ষমা চাইতে বলা হচ্ছে না। উল্টে বাকি বিধায়করা সাবিত্রী মিত্রকে উৎসাহ দিচ্ছেন বলেও অভিযোগ অগ্নিমিত্রা পালের।

কি বলছেন তৃণমূল বিধায়ক?
যদিও সাবিত্রী মিত্রের দাবি, তিনি এমন মন্তব্য করেননি। বরং উল্টো মানে করা হচ্ছে বলেও দাবি বিধায়কের। শুধু তাই নয়, যা বলেছেন তা ঠিক বলেও মন্তব্য সাবিত্রী মিত্রের। কিন্ত্য ঠিক কি বলেছেন তৃণমূল বিধায়ক? এক সভাতে বক্তব্য রাখতে গিয়ে সাবিত্রী মিত্র বলেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে শূর্পণখা বলেন তাঁদের কাছে সংস্কৃতি শিখব না। এমনকি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দুর্যোধন-দুঃশাসন বলেও আক্রমণ করেন তিনি। শুধু তাই নয়, দেশের স্বাধীনতা সংগ্রামে গুজরাতে র অবদান নিয়েও প্রশ্ন তোলেন বিধায়ক। আর তা নিয়েই যাবতীয় বিতর্ক।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত










Click it and Unblock the Notifications