জেরায় পার্থর নাম মুখে আনলেন না অর্পিতা, বেআইনি সম্পত্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস আয়কর দফতরের
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর দফতর।। ১৬টি বেআইনি সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। আয়কর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, জেরার সময় কান্নায় ভেঙে পড়েছিলেন অর্পিতা।
কিন্তু জেরায় এবার পার্থ চট্টোপাধ্যায়ের নাম করেননি তিনি। প্রসঙ্গত উল্লেখ্য অর্পিতা চট্টোপাধ্যায়ের খড়দহের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। কোথা থেকে বিপুল পরিমাণ টাকা এলো তা তিনি জানেন না বলে জানিয়েছিলেন অর্পিতা। তাঁর ফ্ল্যাটে পার্থ চট্টোপাধ্যায় যেতেন বলেও জানিয়েছিলেন তিনি। এই সব সম্পত্তি পার্থ চট্টোপাধ্যায়ের বলে প্রথমে দাবি করলেও আয়করক দফতরের জেরায় একটি বারের জন্যও পার্থর নাম করেননি অর্পিতা।

পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী বলেই পরিচিত অর্পিতা। আলিপুর মহিলা সংশোধনাগারেই রয়েছেন তিনি। সেখানে গিয়ে তাঁকে জেরা করেছিলেন আয়কর দফতরের আধিকারীকরা। জেরায় একটি বারের জন্যও পার্থ চট্টোপাধ্যায়ের না করেননি তিনি। অথচ গ্রেফতারির পরেই সেই সম্পত্তি তাঁর নয় বলে বারবার প্রকাশ্যে দাবি করেছিলেন অর্পিতা।
এদিকে আয়কর দফতরের জেরায় নাকি তিনি স্বীকার করে নিয়েছেন যে ১৬টি সম্পত্তিই তাঁর। কোন টাকায় সেই সম্পত্তি তিনি তৈরি করেছিলেন তাঁর কোনও তথ্য অর্পিতা দিতে পারেননি। জেরার মুখে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। আয়কর দফতরের আধিকারীকদের জেরার মুখে অর্পিতা স্বীকার করে নিয়েছেন যে সেগুলি তাঁর সম্পত্তি। তবে সেই সম্পত্তির উৎস কি সেটা তাঁর জানা নেই।
এদিকে ইডি দাবি করেছে এর আগে জেরায় বারবার অর্পিতা নাকি বলেছিলেন সেগুলি তাঁর সম্পত্তি নয়। এবং পার্থ চট্টোপাধ্যায়ের নাম করেছিলেন তিনি। হঠাৎ করে পার্থর নাম করা বন্ধ কেন করে দিলেন তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে তদন্তকারীদের।
প্রসঙ্গত উল্লেখ্য ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ফের পার্থ চট্টোপাধ্যায়ের নাম করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন, নিয়োগ দুর্নীতি কাণ্ডে যদি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয় তাহলে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন ধর্মেন্দ্র প্রধানকে গ্রেফতার করা হবে না। কেন দুর্নীতিতে রাজনৈতিক বৈষম্য তৈরি করা হচ্ছে বলে সওয়াল করেছিলেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications