Amit shah: কালীঘাটের মন্দিরে পুজো শাহ-নাড্ডার, গুরুদ্বারে প্রার্থনাতেও যোগ দিলেন
আর কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন। বিজেপির কাছে বাংলা এখন পাখির চোখ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কলকাতা শহরে। দলীয় কর্মসূচির পাশাপাশি রয়েছে জনসংযোগ। আর তাতেই আসরে নেমে পড়লেন বিজেপির কেন্দ্রীয় দুই নেতা।
মঙ্গলবার দুপুরেই কালীঘাট মন্দিরে পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কালীঘাট চত্বর কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। অমিত শাহ ও জেপি নাড্ডা গর্ভগৃহে গিয়ে দেবীর পূজা দেন। সেজন্য সম্পূর্ণ প্রস্তুতি আগে থেকেই সারা হয়ে গিয়েছিল।

বেলা বারোটা কিছু সময় পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয় কালীঘাট মন্দিরের সামনে এসে থামে। গাড়ি থেকে নেমে মন্দিরের উদ্দেশ্যে রওনা হন স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি। লাল কার্পেট দিয়ে মন্দিরে ঢোকার রাস্তা মুড়ে রাখা হয়। সেই পথেই তাঁরা মন্দিরে ঢোকেন। কালীঘাট চত্বরে স্কাইওয়াকের কাজ চলছে। সেজন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী কালীঘাটের মন্দিরে পুজো দেবেন। সে কারণে এই সময় কোনও সাধারণ মানুষের মন্দির চত্বরে প্রবেশ নিষেধ ছিল। নিরাপত্তার কঠোর বলয়ে মুড়ে ফেলা হয় মূল মন্দির চত্বর। বিজেপির রাজ্য নেতারাও তাঁদের সঙ্গে ছিলেন। গোটা দিন ব্যস্ত কর্মসূচিতে কাটবে বিজেপির দুই কেন্দ্রীয় নেতৃত্বের।
এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মহাত্মা গান্ধী এলাকার গুরুদ্বারে গিয়েছিলেন। বেলা ১১ টা ২৭ মিনিটে অমিত শাহ, জেপি নাড্ডা সহ সুকান্ত মজুমদার গুরুদ্বারে পৌঁছান। তাঁদের অভিবাদন জানান শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল সহ অন্যান্য নেতারা।
ওই গুরুদ্বারে বেশ কিছুটা সময় কাটান বিজেপির দুই কেন্দ্রীয় নেতা। প্রার্থণাতেও যোগ দেন। গুরুদ্বারের মানুষদের সঙ্গেও কথা বলেন অমিত শাহ। এরপর তাঁরা বাইরে বেরিয়ে এলেন। ওই এলাকাও আঁটোসাটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল।
গুরুদ্বার থেকে বেরিয়ে অমিত শাহ গাড়িতে ওঠেননি। কিছুটা রাস্তা হাঁটেন। রাস্তার ব্যারিকেডের ওপাড়ে বহু মানুষ উপস্থিত রয়েছেন। তাদের উদ্দেশ্যে হাত নাড়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর কালীঘাটের উদ্দেশ্যে বেরিয়ে যায় তাঁদের কনভয়।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications