Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গার্ডেনরিচে ১৭ কোটি উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত আমিরকে গ্রেফতার করল পুলিশ

গার্ডেনরিচ কাণ্ডে নয়া মোড়! কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত আমির খানকে গ্রেফতার করল পুলিশ। গত কয়েক দিনে একাধিক জায়গায় গা ঢাকা দিয়ে ছিল সে। কিন্তু হল না শেষরক্ষা। অবশেষে গাজিয়াবাদ থেকে গ্রেফতার আমির খান। তাঁর বি

গার্ডেনরিচ কাণ্ডে নয়া মোড়! কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত আমির খানকে গ্রেফতার করল পুলিশ। গত কয়েক দিনে একাধিক জায়গায় গা ঢাকা দিয়ে ছিল সে। কিন্তু হল না শেষরক্ষা। অবশেষে গাজিয়াবাদ থেকে গ্রেফতার আমির খান। তাঁর বিরুদ্ধে মোবাইল গেমিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারনার অভিযোগ রয়েছে।

মূল অভিযুক্ত আমিরকে গ্রেফতার করল পুলিশ

জানা যাচ্ছে, ট্রানজিট রিমান্ডে কলকাতাতে নিয়ে আসা হচ্ছে ধৃত আমির খানকে। আমিরের গ্রেফতারি বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। এর আগে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। বিশেষ করে সব কিছু জেনেও কেন পুলিশ ব্যবস্থা নেয়নি তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। অবশেষে বড় সাফল্য।

বলে রাখা প্রয়োজন, গত ১০ সেপ্টেম্বর সাতসকালে গার্ডেনরিচের শাহি আস্তাবল রোডের বাসিন্দা ব্যবসায়ী আমির খানের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। একই সঙ্গে কলকাতার একাধিক জায়গাতে তল্লাশি চালান তদন্তকারীরা। কিন্তু গার্ডেনরিচের শাহি আস্তাবল রোডের বাড়ি থেকে একেবারে কোটি কোটি টাকা উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

প্রথমে পাঁচ কোটি এরপর ১২ এবং দিনের শেষে ১৭ কোটি টাকারও বেশি উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওই বাড়ির খাটের তলা থেকে বিপুল পরিমাণ এই টাকা উদ্ধার হয়। যা রীতিমত চমকে দেন কেন্দ্রীয় তদন্তাকারীদের। শুধু তাই নয়, কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় ভিড় জমে যায় বাড়ির বাইরেও।

কিন্তু কীভাবে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হল? জানা যায়, ই নাগেট বলে একটি গেমিং অ্যাপ তৈরি করেন আমির। ওই গেমিং অ্যাপের মাধ্যমে গোটা দেশের লক্ষ মানুষের সঙ্গে প্রতারণা করে সে। প্রথমে মোটা টাকার অঙ্ক জেতার প্রলোভন দেখানো হয়। সেই মতো টাকা দেওয়াও হয়। কিন্তু পরে মোটা অঙ্কের বিনিয়োগ করতে বলা হয়। আর সেই মতো বিনিয়োগ করার পরেই গ্রাহকের মোবাইল থেকে সমস্ত ডেটা উড়ে যেত। আর সেই ফাঁদে পড়ে প্রচুর মানুষ সর্বশান্ত হন।

আর সেই মতো বেশ কিছু অভিযোগ দায়ের হয়। অভিযোগ দায়ের হয় কলকাতা পুলিশের পার্কস্ট্রিট। আলাদা ভাবে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। আর সেই তদন্তে প্রচুর টাকা উদ্ধার হলেও আমির খানকে ধরতে পারিনি। অবশেষে কলকাতা পুলিশের জালে আমির। একেবারে মোবাইল ট্র্যাক করে আমির খানের সন্ধান পান তদন্তকারী আধিকারিকরা।

জানা যায়, গতকাল শুক্রবার রাতে গ্রেফতার করা হয় ব্যবসায়ী আমির খান কে। বলে জানা গিয়েছে। অনলাইন গেম প্রতারণার অভিযোগে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। ট্রানজিট রিমান্ডে কলকাতার নিয়ে আসার কথা রয়েছে তাকে। আর এরপরেই আমিরকে জেরা শুরু করা হবে বলে জানা যাচ্ছে। সে কি একা ছিল না এর পিছনে আরও বড় মাথা রয়েছে সমস্ত কিছু খতিয়ে ন্দেখা হবে বলে জানা যাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+