21 July TMC Shahid Diwas: ৩টি জোনে সিকিউরিটি,কালীঘাটের বাড়িতে বিশেষ নজরদারি, আর কি থাকছে জেনে নিন
২১ জুলাইয়ের শহিদ সমাবেশের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে শহরে। গতকাল রাত থেকেই শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে ভিড় করতে শুরু করে দিয়েছেন দলীয় কর্মীরা। তাঁদের থাকার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে একাধিক জায়গায়। এবার বিজয় দিবস হিসেবে শহিদ দিবস পালন করবে শাসক দল।
২১ জুলাইয়ে বিশেষ নিরাপত্তার আয়োজনও করা হয়েছে। তিনটি জোনে ভাগ করে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। মূল মঞ্চের নিরাপত্তায় থাকছে তিনটি জোন। প্রথম জোনটি হচ্ছে ডায়াস বা মঞ্চ থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত। সেখানে নিরাপত্তা সাজানো হয়েছে নিশ্ছিদ্র ভাবে।

জোন-১
- ১ জন ডিসি
- ৩ জন এসি
- ৫ জন ইন্সপেক্টর
- ৫ জন এএসআই বা সার্জেন্ট
- ২০ জন সাধারণ পুলিশ
- ৯৫ জন সাদা পোশাকের পুলিশ ( মহিলা পুলিশও থাকবেন তাতে)
- ৪০ জন ব়্যাফ ( মহিলারাও থাকবেন)
- ২০ জনের উইনার্স টিম ( মঞ্চের সামনে থাকবেন )
- মঞ্চের পিছন দিক ও সংলগ্ন এলাকায় সাতটি ভাগে ভাগ করে চলবে নজরদারি। এছাড়া ছাদ থেকেও চলবে নজরদারি।
জোন-২
- ১ জন ডিসি
- ৩ জন এসি
- ৬ জন ইনস্পেক্টর
- ১২ জন এসআই
- ১৭ জন এএসআই
- ৬৫ জন সাধারণ পুলিশ
- ১০ জন সাদা পোশাকে পুলিশ
জোন ৩ (চৌরঙ্গী স্কোয়ার ও স্টেটসম্যন হাউস সংলগ্ন অংশ)
এই জোনটিকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকছেন
- ১ জন ডিসি
- ৫ জন এসি
- ৭ জন ইনস্পেক্টর
- ১৮ জন এসআই
- ১৯ জন এএসআই
- ১০৪ জন সাধারণ পুলিশ
- ২ জন সাদা পোশাকের পুলিশ
এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। এবার ড্রোন দিয়েও নজরদারি চালানো হবে। এছাড়া গোটা শহরে ১০ টি জোনে নিরাপত্তা থাকবে। প্রতিটি জোনে ৫-৭টি পুলিশ পিকেট থাকবে। সভাস্থলের চারপাশের হাইরাইজগুলি থেকে চলবে ভিডিওগ্রাফি।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications