Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হিন্দু মহিলাদেরও ছাড়া হয়নি! ইউনূসের মুখোস খুলে গেল, রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট সামনে আসতেই মুখ লুকানোর চেষ্টা?

Hindus in Bangladesh: হিন্দু এবং সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা বারবার আড়াল করে আসছে বাংলাদেশ! এবার বিশ্বের সামনে মহম্মদ ইউনূসের মুখোস খুলে দিল রাষ্ট্রপুঞ্জ। সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। রাষ্ট্রপুঞ্জের তরফেস সেই রিপোর্ট দেওয়া হয়েছে। যেখানে বাংলাদেশে বসবাসকারী হিন্দু এবং সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

একের পর এক ঘটনা ঘটলেও সে দেশের অন্তবর্তী সরকার যে অপরাধীদের ধরতে ব্যর্থ তাও উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপুঞ্জের ওই রিপোর্টে (Hindus in Bangladesh)। শেখ হাসিনা সরকারের পতনের পর থেক বাংলাদেশের রাজনীতি রাতারাতি বদলে যায়। কট্টরপন্থী মৌলবাদীরা মাথা চাড়া দিতে শুরু করে।

Muhammad Yunus

রাজধানী সহ ঢাকা সহ একাধিক সংখ্যালঘুর উপর শুরু হয় একের পর এক নির্যাতন। কখনও মারধর তো আবার কখনও উৎখাতের মতো ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থেকেছেন সে দেশে বসবাসকারী হিন্দুরা। ভেঙে দেওয়া হয়েছে মন্দির। এমনকি মহিলাদের সঙ্গেও ঘটেছে ভয়ঙ্কর ঘটনা।

এই বিষয়ে বারবার ভারত বাংলাদেশকে সতর্ক করলেও কোনও ব্যবস্থাই নেয়নি ইউনূস সরকার। এমনকী সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা মানেনি সে দেশ। কিন্তু রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট বলছে বাংলাদেশের বুকে ভয়ঙ্কর ভাবে হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটেছে। মানবাধিকার লঙ্ঘনের অপরাধ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করে রাষ্ট্রপুঞ্জ। আর সেখানেই একদিকে ছাত্র এবং আন্দলনকারীদের উপর শেখ হাসিনার গুলি চালানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে, তেমনই সংখালঘুদের উপর অত্যাচারের বিষয়টিও তুলে ধরা হয়েছে।

রিপোর্ট বলছে সংখ্যালঘু এবং হিন্দুদের উপর হামলা চালানো হয়েছে। শেখ হাসিনা ভারতে পালিয়ে আসার পর অন্তত ২০০০ এরও বেশি হামলার ঘটনা ঘটেছে। একের পর এক মন্দিরে হামলার ঘটনাও ঘটেছে। হামলার হাত থেকে বাদ পড়েনি সে দেশে থাকা একাধিক আওয়ামী লীগের অফিসও। সেখানেও একের পর এক হামলার ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, সাংবাদিক হত্যার কথাও তুলে ধরা হয়েছে রিপোর্টে।

পাশাপাশি মহিলাদের যৌন নির্যাতনের কথাও রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে তুলে ধরা হয়েছে বলে দাবি একাধিক সংবাদমাধ্যমের। অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা তো দূর, অপরারীদের আড়ার করার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে ইসকনের প্রেসিডেন্ট রাধারমণ দাস জানিয়েছেন, গত কয়েকমাস ধরে যেভাবে সে দেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটেছে, এটা তার প্রমাণ। হত্যা, ধর্ষণ, বাড়ি পোড়ানোর মতো ঘটনাও ঘটেছে বলেও মন্তব্য করেন। রাধারমণ দাসের কথায়, এবার অবশ্যই অত্যাচার থামবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+