Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Dubai Flood: 'জলের নীচে' দুবাই-সংযুক্ত আরব আমিরশাহী! পরিস্থিতির জন্য দায়ী ক্লাউড সিডিং?

Dubai Flood: বদলে গেছে সংযুক্ত আরব আমিরশাহী (United Arab Emirates), ওমান (Oman) এবং বেহরিন (Bahrain)। গরম নয়, প্রবল বৃষ্টিতে জলে ডুবে গোটা শহর। বড় রাস্তা থেকে শুরু করে বিমানবন্দর! সর্বত্র জলে ডুবে গিয়েছে। মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতেই এই হাল সে দেশে।

এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এখনও বহু জায়গা জলে ডুবে (Dubai Flood) রয়েছে। ছুটি দেওয়া হয়েছে স্কুল, কলেজ এবং অফিসগুলিতে।

Dubai Flood

Dubai Flood: এ কেমন বৃষ্টি!

গত কয়েক দশকে এমন বৃষ্টির সাক্ষী থাকেননি সংযুক্ত আরব আমিরাত (United Arab Emirates) এর মানুষ। এমনকি এমন অবস্থা দেখে চমকে উঠছেন আবহাওয়া বিজ্ঞানীরা। বলছেন, মরুভূমিতে বন্যা অবাক কান্ডের মতোই। বিজ্ঞানীরা বলছেন, দেড় বছরে যে বৃষ্টি হয় সেই বৃষ্টি হয়েছে মাত্র দেড় ঘণ্টায়। যার ফলে ডুবেছে গোটা শহর। বিলাসবহুল গাড়ি ছুটছে জল কাটিয়ে।

তথ্য বলছে, মঙ্গলবার ১৪২ মিমি বৃষ্টি রিপোর্ট করা হয়েছে দুবাইতে। যেখানে বছরে গড়ে মাত্র ৯৫ মিলিমিটার বৃষ্টি হয়। UAE এর অল-আইন আমিরাতে সবথেকে বেশি 250 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা।

Dubai Flood: গ্লোবাল ওয়ার্মিং কারণ

বিশ্বের অন্যতম আধুনিক শহর সংযুক্ত আরব আমিরাত (United Arab Emirates), ওমান (Oman) এবং বেহরিন (Bahrain)। আকাশচুম্বী বহুতল আর সাজানো রাস্তা। সবই আজ জলের নীচে। কিন্তু কেন এমন অবস্থা! ভয়ঙ্কর এমন বৃষ্টির কারণ কী?

বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতির (Dubai Flood) জন্য একাধিক কারণ রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, একটি বড় ঝড় যা আরব উপদ্বীপ থেকে ওমান উপসাগরের দিকে অগ্রসর হচ্ছিল। আর তাতেই এমন বৃষ্টি। বিশেষজ্ঞরা বলছেন, গ্লোবাল ওয়ার্মিং'য়ের ক্ষেত্রে একে extreme weather event বলে মনে করা হচ্ছে। যা আগামিদিনে আরও ভয়ঙ্কর হবে বলেও আশঙ্কা।

Dubai Flood: ক্লাউড সিডিং (Cloud seeding) নিয়ে উঠছে প্রশ্ন

এমন গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী সবাই! কোথাও চলছে অবাধ নির্মাণ আবার কোথাও চলছে অবৈধ ভাবে বনাঞ্চল কেটে শহর নির্মাণ। এর সঙ্গেই চলছে যুদ্ধ। বদলে দেওয়া হচ্ছে প্রকৃতির স্বাভাবিক পরিস্থিতি। যার প্রভাব হাজার হাজার কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান।

তবে দুবাইয়ের মতো মরু রাজ্যে এমন বৃষ্টির পিছনে নাকি ক্লাউড সিডিং (Cloud seeding)। এমনটাই দাবি একাধিক সংবাদমাধ্যমের। মৌসম বিভাগের এক বিশেষজ্ঞ আহমেদ হবীব ব্লুমবার্গকে সাক্ষাৎকারে জানিয়েছেন, ক্লাউড সিডিংয়ের (Cloud seeding) জন্য বিশেষ বিমান গত দুই দিনে সংযুক্ত আরব আমিরাতের উপর ছয়বার উড়েছে।

বৃষ্টির জন্য সংযুক্ত আরব আমিরাত ২০০২ সাল থেকে ক্লাউড সিডিং অপারেশন করে থাকে। এর মাধ্যমে কৃত্রিম বৃষ্টি করানো হয় মরু রাজ্যে। যদিও এমন বৃষ্টির জন্য (Dubai Flood) ক্লাউড সিডিং অপারেশন দায়ী নয় বলে পশাসনের তরফে জানানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+