টাইম ম্যাগাজিনের বিচারে বিশ্বের সবচেয়ে প্রভাবশালীদের তালিকায় এবারও শীর্ষে পুতিন
ওয়াশিংটন, ১৫ এপ্রিল : পরপর দু'বছর। ২০১৪ সালের পর এবছরও টাইম ম্যাগাজিনের বিচারে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি নির্বাচিত হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিন ছাড়া প্রথম দশে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নেই। এমনকী নেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। তবে প্রথম দশে স্থান পেয়েছেন দলাই লামা, মালালা ইউসাফজাই, পোপ ফ্রান্সিস।

সারা বিশ্ব থেকে মোট ৬.৯৫ শতাংশ ভোট পেয়ে পুতিন জয়ী হয়েছেন। এপ্রিলের ১০ তারিখ পর্যন্ত এই ভোট প্রক্রিয়া চলছিল। আগামিকাল ১৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা হবে।
এই বছরের শীর্ষ দশ প্রভাবশালী ব্যক্তির তালিকায় দক্ষিণ কোরিয়ার গায়ক সিএল দ্বিতীয় স্থান দখল করেছেন। এছাড়া লেডি গাগা তৃতীয়, রিহানা চতুর্থ ও টেলর সুইফ্ট পঞ্চম স্থানে রয়েছেন।
গতবছরও টাইম ম্যাগাজিনের তালিকায় প্রথম স্থান পান পুতিন। এছাড়াও, তিনি ২০০৭ সালে 'টাইমস পার্সন অফ দ্য ইয়ার' এবং ২০১৩ সালের 'ইন্টারন্যাশনাল পার্সন অফ দ্য ইয়ার' নির্বাচিত হন।
সবচেয়ে মজার তথ্য হল, টাইম ম্য়াগাজিনের ভোটাভুটিতে সবচেয়ে বেশি ভোট দিয়েছেন মার্কিনিরাই। অথচ তাঁদের দেশের রাষ্ট্রপ্রধান ওবামাই প্রথম দশে নেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications