US election 2024: দ্বিতীয় বার জয়, ফের হোয়াইট হাউসের বাসিন্দা হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
রিপাবলিকানদের উচ্ছ্বাস আটলান্টিক পারে। টান টান উত্তেজনা ছিল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে। শেষ পর্যন্ত এগিয়ে থেকেই হাসলেন ডোনাল্ড ট্রাম্প। ধন্যবাদ জানালেন, আমেরিকার মানুষকে। ফের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ট্রাম্প। এই নিয়ে দ্বিতীয় বার তিনি প্রেসিডেন্ট আসনে বসছেন।
তবে পরপর দু'বার নয়। মধ্যে চার বছর ট্রাম্প আমেরিকার ক্ষমতার কোনও অলিন্দেই ছিলেন না। তবে ফিরে এলেন একেবারেই ধুমকেতু গতিতে। গতবারের নির্বাচনে কার্যত বড় ধাক্কা খেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ কিন্তু সেই ক্ষত সারিয়েই যেন তার ফিরে আসা৷ একাধিক প্রদেশে ভোটের সুইং। শেষ পর্যন্ত কঠিন প্রতিপক্ষ কমলা হ্যারিস হার স্বীকার করতে বাধ্য হলেন।

আমেরিকার ইতিহাসে এমন ভাবে ফিরে আসার ঘটনা আরেক জনের সঙ্গেও হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড। তিনি ১৮৮৫ সালে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন। ১৮৮৯ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। পরের বারেও তিনি ভোটে দাঁড়িয়েছিলেন। কিন্তু সেবার আর জনসমর্থন তিনি পাননি। এরপর ১৮৯৩ সালের প্রেসিডেন্ট নির্বাচন। আবার তিনি প্রার্থী হয়েছিলেন। এবার তাঁকে নিরাশ হতে হয়নি। ফের তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। আর ১৮৯৩ থেকে ১৮৯৭ সাল পর্যন্ত ফের মার্কিন প্রেসিডেন্ট থাকেন গ্রোভার ক্লিভল্যান্ড।
ঠিক একই ঘটনা ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেও দেখা গেল৷ ২০১৬ সালের নির্বাচনে জিতে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি। তবে ২০২০ সালের নির্বাচনে তিনি ব্যর্থ হন৷ প্রতিপক্ষ জো বাইডেনের কাছে পরাজিত হন এই রিপাবলিকান প্রার্থী। সেই হারের পরেও একাধিক ঘটনা দেখা গিয়েছিল। শেষ পর্যন্ত হোয়াইট হাউস ছাড়তেই হয়েছিল ট্রাম্পকে।
এবার ফের তিনি প্রার্থী হন। ফিরে এসেই রাজনীতির মঞ্চে আরও ঝাঁঝালো হয়ে ওঠেন তিনি। একের পর এক প্রদেশে জনসভা। তাঁর উপর হামলার ঘটনাও দেখেছে গোটা বিশ্ব। তবে কোনও কিছুতেই তাঁকে টলানো যায়নি। এবারের প্রতিপক্ষ কমলা হ্যারিস যথেষ্ট কঠিন প্রার্থী। সাত প্রদেশের সুইং ভোট কোন দিকে যাবে? তার তুল্যমূল্য বিচারও চলেছিল।
কিন্তু হ্যারিসকে পিছনে ফেলে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেন ট্রাম্প। তারপরেই জনসমক্ষে ভাষণ। আমেরিকাকে আবার শ্রেষ্ঠ করার ডাক দিলেন তিনি।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications