US Bill: রাশিয়া থেকে তেল কিনলে ভারতের ওপর ৫০০% শুল্ক চাপানোর ফন্দি ট্রাম্পের আমেরিকার, তৈরি বিল
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া একটি প্রস্তাবিত বিল রাশিয়ার থেকে তেল কেনা দেশগুলির উপর বিশাল শুল্ক চাপাতে পারে। এই পদক্ষেপের লক্ষ্য হল ভ্লাদিমির পুতিনের দেশকে একঘরে করে ইউক্রেন নিয়ে শান্তি আলোচনার টেবিলে বসানো। কিন্তু এর ফলে ভারত ও চিন সহ প্রধান অংশীদারদের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক টানাপোড়েন তৈরির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বাণিজ্য চুক্তি নিয়ে যে আলোচনা চলছে, তাতে এর প্রভাব পড়তে চলেছে নিঃসন্দেহে।
কারণ, ট্রাম্প-সমর্থিত বিলটি রাশিয়া থেকে পণ্য কেনাবেচা করার জন্য ভারত ও চিনের উপর ৫০০% পর্যন্ত শুল্ক চাপাতে পারে। জানা গিয়েছে, মার্কিন সেনেটের প্রস্তাবিত বিলে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সমর্থন রয়েছে। এই বিলে ভারত ও চিন সহ যে দেশগুলি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে তাদের উপর ৫০০% পর্যন্ত শুল্ক চাপানো হতে পারে।

ঘটনা হল, রাশিয়া থেকে ভারত ও চিন তেলের ৭০% কেনে। ট্রাম্পের এই চাপ দুই দেশ কেমন ভাবে সামাল দেয়, সেটাই এখন দেখার। শোনা গিয়েছে, মার্কিন মুলুকে এই বিলটি অগাস্ট মাসে পেশ হতে পারে। যদি এই বিলটি আইনে পরিণত হয়, তাহলে ছাড়যুক্ত রাশিয়ার অপরিশোধিত তেলের বৃহত্তম ক্রেতা ভারত ও চিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ভারতের ক্ষেত্রে, এই পদক্ষেপের ফলে ওষুধ, বস্ত্র এবং তথ্যপ্রযুক্তি পরিষেবার মতো রপ্তানি পণ্যের উপর শুল্ক চাপানোর ঝুঁকিও বাড়তে পারে।
ভারত রাশিয়া থেকে তেল কেনা প্রধান দেশগুলির মধ্যে অন্যতম। ইউক্রেন আক্রমণের তৃতীয় বছরে নয়াদিল্লি মস্কোর থেকে ৪৯ বিলিয়ন ইউরোর অপরিশোধিত তেল কিনেছে। আগে ভারত মধ্যপ্রাচ্য থেকে নিজের তেলের চাহিদা পূরণ করত। কিন্তু ২০২২ সালে ইউক্রেন সংঘাতের পর থেকে ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল আমদানি করছে।
যদি এই বিলটি আইনে পরিণত হয়, তাহলে চিন এবং ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য সম্পর্ক পাল্টে যাবে। তবে নরেন্দ্র মোদীর দেশকে চটিয়ে ভারতের বাজার নষ্ট করতে কতটা আগ্রহী হবে ট্রাম্পের আমেরিকা তা সময়ই বলবে।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications