Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সমুদ্রের একেবারে গভীরে কিমের ড্রোন! রয়েছে মুহূর্তে 'সুনামি' তৈরির ক্ষমতাও

North Korea Tests Underwater Drone: গত কয়েকবছরে একাধিকবার মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া! কার্যত সমস্ত নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই চলত এই শক্তি পরীক্ষা। তবে এবার গোটা বিশ্বকে চমকে জলের নীচে হামলা চালাতে অত্যাধুনিক একটি পরমাণু ড্রোনের পরীক্ষা কিম জং উন চালিয়েছেন বলে জানা গিয়েছে।

সে দেশের রাষ্ট্রপ্রধান তাঁর নির্দেশেই এই পরমাণু ড্রোনের পরীক্ষা হয়েছে বলে জানা গিয়েছে। আর এই খবর সামনে আসার পরেই কার্যত থরহরিকম্প!

ড্রোনটি রেডিওঅ্যাক্টিভ সুনামি তৈরি করতে পারে

ড্রোনটি রেডিওঅ্যাক্টিভ সুনামি তৈরি করতে পারে

একাধিক সংবাদ সংস্থা জানাচ্ছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে এই অস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। শুধু তাই নয়, বেশ কয়েকটি মিসাইলেরও পরীক্ষা উত্তর কোরিয়া করেছে বলে দাবি করা হচ্ছে। রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী, জলের নীচে হামলা করতে পারা ড্রোনটি রেডিওঅ্যাক্টিভ সুনামি তৈরি করতে পারে। ফলে রীতিমত ভয়ঙ্কর উত্তর কোরিয়ার নয়া এই অস্ত্র! মত সামরিক বিশ্লেষকদের। অন্যদিকে মূলত কোরীয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরেই আমেরিকা এবং দক্ষিণ কোরিয়াকে দায়ী করে আসছে উত্তর কোরিয়া। সেখানে দাঁড়িয়ে এই অস্ত্র পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

ড্রোনটি সফলভাবে পরীক্ষা চালানো হয়েছে

ড্রোনটি সফলভাবে পরীক্ষা চালানো হয়েছে

অন্যদিকে জানা যাচ্ছে, অত্যাধুনিক পারমাণবিক ড্রোনটি পরীক্ষার সময়ে ৫৯ ঘন্টারও বেশি সময় ধরে ৮০ থেকে ১৫০ মিটার গভীরতায় জলের নীচে পৌঁছয়। এরপর সেখান থেকেই সেটি টার্গেটের দিকে ছুটে যায় এবং মুহূর্তে ধ্বংস করে বলে জানা গিয়েছে। কেসিএনএ প্রকাশিত খবর অনুযায়ী, উত্তর কোরিয়া পূর্ব সমুদ্র তীরের কাছাকাছি জলের নিচে রাখা লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে এই পারমাণবিক আন্ডারওয়াটার ড্রোনটি সফলভাবে পরীক্ষা করেছে।

 ড্রোনটির নাম উত্তর কোরিয়া 'Haeil' রেখেছে

ড্রোনটির নাম উত্তর কোরিয়া 'Haeil' রেখেছে

অত্যাধুনিক এই ড্রোনটির নাম উত্তর কোরিয়া 'Haeil' রেখেছে বলে জানা গিয়েছে। যার অর্থ সুনামি হওয়া! বিশ্লেষকরা বলছেন, এই ড্রোন জলের নীচে ব্যাপক বিস্ফোরণ ঘটাতে সক্ষম। আর তা করে সুপার-স্কেল তেজস্ক্রিয় তরঙ্গ তৈরি হয়। আর সেই তরঙ্গ কিংবা ওয়েভ মুহূর্তে যে কোনও বন্দর কিংবা শত্রুপক্ষের যুদ্ধ জাহাজ ধ্বংস করে দিতে পারে। এই ড্রোনটিকে যে কোনও জায়গা থেকে অপারেট করা যেতে পারে। শুধু তাই নয়, কোনও ঘাঁটি থেকেও সেটিকে ব্যবহার করা যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে পুরো বিষয়টির উপর আমেরিকা নজর রাখছে বলেই জানা গিয়েছে।

লাগাতার মিসাইলের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া।

লাগাতার মিসাইলের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া।

লাগাতার মিসাইলের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। সে দেশের এমনটাই জানাচ্ছে। কৌশলগত পারমাণবিক স্ট্রাইকের মহড়াও ইতিমধ্যে সেরেছে পিয়ংইয়ং। KCNA-এর খবর অনুযায়ী, পরমাণু ওভারহেড বহনে সক্ষম একাধিক মিসাইলের পরীক্ষা চালানো হয়েছে। যেগুলির রেঞ্জ ১৫০০ থেকে ১৮০০ কিমি পর্যন্ত বলে দাবি করা হয়েছে। কার্যত আমেরিকা এবং তারমিত্র দেশগুলির উপর চাপ বাড়াতেই একের পর এক এহেন উসকানিমূলক পদক্ষেপ উত্তর কোরিয়ার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+