Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পুতিনে গভীর হতাশা ট্রাম্পের, বললেন ইউক্রেন যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ সংঘাত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি গভীর হতাশা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, "এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সংঘাত।"হোয়াইট হাউসে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, "আমি খুবই হতাশ, কারণ ভ্লাদিমির আর আমার সম্পর্ক খুব ভালো ছিল, সম্ভবত এখনও আছে। কিন্তু বুঝতে পারছি না কেন তিনি এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এই যুদ্ধ ওর নিজের জন্যই ভয়ানক ক্ষতির কারণ হয়েছে।"

ট্রাম্প আরও বলেন, "যুদ্ধটা ৪ বছরে পা দিচ্ছে, যা আসলে এক সপ্তাহেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। পুতিন প্রায় দেড় মিলিয়ন সেনা হারিয়েছেন, বা তার কাছাকাছি সংখ্যা। মৃত্যু ও ধ্বংসের দিক থেকে দেখলে, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়ঙ্কর সংঘাত।"

শুক্রবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে ওয়াশিংটনের তরফে কায়েভের প্রতি মার্কিন সমর্থন নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত ১৫ অগাস্ট আলাস্কার আঙ্কোরেজে এক সামরিক ঘাঁটিতে পুতিনের সঙ্গে ট্রাম্পের মুখোমুখি বৈঠক হয়েছিল,তার দ্বিতীয় মেয়াদের শুরু জানুয়ারি থেকে, পরে সেটিই ছিল দুই নেতার প্রথম সরাসরি সাক্ষাৎ। ওই বৈঠকে ইউক্রেন সংঘাতের অবসান বা অন্তত একটি অস্থায়ী যুদ্ধবিরতির পথ খোঁজার চেষ্টা করেন ট্রাম্প প্রশাসন। এ উদ্দেশ্যে তিনি বিশেষ দূত হিসেবে স্টিভ উইটকফকে নিয়োগও করেছেন।

রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরু করে, যাকে মস্কো "বিশেষ সামরিক অভিযান" নামে আখ্যা দিয়েছিল। তবে দুই বছরেরও বেশি সময় পার হয়ে গেলেও যুদ্ধের শেষ দেখা যায়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+