শহরজুড়ে ছড়িয়ে পড়া বিষাক্ত Aqaba toxic গ্যাসে মৃত ১০, অসুস্থ ২৫০ এরও বেশি
ভয়াবহ ঘটনার কবলে পশ্চিমের দেশ জর্ডন। বিষাক্ত Aqaba toxic gas ছড়িয়ে পড়ার খবর সামনে আসছে। অকাবা শহরে ভয়াবহ এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। ভয়ঙ্কর বিষাক্ত এই গ্যাস ছড়িয়ে পড়ার কারণে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা
Jordan Gas Leak: ভয়াবহ ঘটনার কবলে পশ্চিমের দেশ জর্ডন। বিষাক্ত toxic gas ছড়িয়ে পড়ার খবর সামনে আসছে। অকাবা শহরে ভয়াবহ এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। ভয়ঙ্কর বিষাক্ত এই গ্যাস ছড়িয়ে পড়ার কারণে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

শুধু তাই নয়, ঘটনায় ২৫০ জনেরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর বলে জানা যাচ্ছে। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
সে দেশের সরকারি সংবাদ মাধ্যম জর্ডন টিভি জানাচ্ছে, একের পর এক হাসপাতালে আসছেন রোগীরা। তবে কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তবে সে দেশের সুরক্ষা সংস্থা জানাচ্ছে, সম্ভবত গ্যাস ট্যাঙ্কে পরিষ্কারের সময়ে বিষাক্ত ওই গ্যাস লিক হতে শুরু করে। তবে ট্যাঙ্কারে কী ধরনের সামগ্রী রাখা ছিল তা এখনও জানা যায়নি বলেই খবর। তবে পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল সবটাই খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাস্থলে বিশেষজ্ঞদের পাঠানো হচ্ছে বলেও জানা যাচ্ছে। অন্যদিকে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর স্থানীয় প্রশাসন গোটা এলাকাটি সিল করে দিয়েছে। খালি করে দেওয়া হয়েছে গোটা এলাকা। স্থানীয় আরও এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। যারা ওই এলাকায় বাড়িতে রয়েছেন তাঁদের আপাতত বাইরে না আসার কথা বলা হয়েছে। ঘরেই থাকার কথা বলা হয়েছে। তবে গোটা এলাকা জুড়ে ভয়ঙ্কর ভাবে গ্যাস ছড়িয়ে পড়ার কারণে গোটা এলাকায় এই মুহূর্তে বিপদ বেড়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।
তবে এর প্রভাব কাটানোর জন্যে বিভিন্ন ব্যবস্থা বিশেষজ্ঞরা নিচ্ছেন বলেই খবর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এমনকি এলাকা জুড়ে তীব্র আতঙ্ক কাজ করছে বলেই জানা যাচ্ছে। তবে স্থানীয় প্রশাসন বিষটি খুবই গুরুত্ব দিয়ে দেখছে বলেই খবর।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications