Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চার্চের মধ্যেই এলোপাথাড়ি গুলি, জার্মানির হামবুর্গে বন্দুকবাজের হামলায় নিহত ৭, আহত একাধিক

বৃহস্পতিবার রাতে চার্চের মধ্যে হামলা চলাকালীন গুলি চালানোর ঘটনা ঘটে

আমেরিকায় একের পর এক বন্দুকবাজের হামলার ঘটনার পর এবার একেবারে জার্মানিতে ঘটল সেই কাণ্ড। বৃহস্পতিবার রাতে প্রার্থনা চলছিল চার্চে। সেই সময় এক ব্যক্তি এলোপাথারি গুলি চালােত থাকে বলে অভিযোগ। ঘটনাস্থলেই গুলিতে ঝাঁঝরা হয়ে মারা গিয়েছেন ৭ জন। আহত হয়েছেন একাধিক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জার্মানির হামবুর্গে বন্দুকবাজের হামলায় নিহত ৭

জার্মানির হামবুর্গের জোহান উইটনেস চার্চে ঘটেছে এই ঘটনা। সেখানে বৃহস্পতিবার রাতে প্রার্থনা হচ্ছিল। স্বাভাবিক ভাবেই অনেকে সেখানে উপস্থিত ছিলেন। হঠাৎই এক ব্যক্তি এলোপাথারি গুলি চালাতে শুরু করেন বলে জানা গিয়েছে। এলোপাথারি গুলিতে ঝাঁঝরা হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে বন্দুকবাজও রয়েছে বলে অনুমান পুলিশের। তদন্তকারীরা জানিয়েছেন এলোপাথারি গুলি চালানোর পর নিজেকে গুলি করে আত্মঘাতী হয় সেই ব্যক্তি। ঘটনায় এখনও পর্যন্ত ২৫ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

তদন্তকারীরা জানিয়েছেন রাত ৯টা নাগাদ গুলি চালানোর ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে সেই এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সাধারণ মানুষকে সেখানে যেতে নিষেধ করা হয়েছে। গোটা এলাকা পুলিশ কর্ডন করে রেখেছে বলে জানা গিয়েছে। কী কারণে এই গুলি চালানোর ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। কোনও জঙ্গি যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+