চিকিৎসক সেজে সরকারি হাসপাতালে অস্ত্রোপচার নিরাপত্তারক্ষীর, মৃত পাকিস্তানি বৃদ্ধা
চিকিৎসক সেজে সরকারি হাসপাতালে অস্ত্রোপচার নিরাপত্তারক্ষীর
চিকিৎসকের ভূমিকায় নিরাপত্তারক্ষী। তাও আবার এক মহিলার অস্ত্রোপচার করে ষোলো কলা পূর্ণ করল প্রাক্তন নিরাপত্তা রক্ষী। পরিণাম মৃত্যু হয়েছে ওই মহিলার। এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে পাকিস্তানে।

৮০ বছরের শামিমা বেগমের মৃত্যু হয় রবিবার। এর ঠিক ২ সপ্তাহ আগে লাহোরের পূর্ব শহরের একক সরকারি হাসপাতালে ওই মহিলার পিঠের আঘাতের চিকিৎসা করেন মহম্মদ ওয়াহিদ বাট। লাহোরের মায়ো হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা নিজেদের গাফিলতি স্বীকার না করে বলেন, 'প্রত্যেক চিকিৎসক কি করছেন এবং সকলে কোন কাজ করছেন তা সব সময় লক্ষ্য রাখা সম্ভব নয়।’ তিনি জানিয়েছেন যে এটা খুবই অস্পষ্ট যে কি ধরনে অস্ত্রোপচার ওই চিকিৎসক করেছিল অপারেশন থিয়েটারে,যেখানে যোগ্যতাসম্পন্ন প্রযুক্তিবিদও ছিলেন।
পাকিস্তানের সরকারি হাসপাতালে যেখানে রোগীদের চিকিৎসার জন্য কিছু অর্থ দিতে হয়, প্রায়শই সেখানে অদক্ষতা ও বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। বেগমের পরিবার এই অস্ত্রোপচারের জন্য বাটকে অর্থ প্রদান করেন এবং তার আঘাত পুরোপুরিভাবে সারিয়ে তুলতে আরও দু’জন বাড়িতে এসেছিলেন। কিন্তু যখন ওই বৃদ্ধার রক্ত পড়া বন্ধ হচ্ছিল না এবং ব্যাথা বেড়ে যাচ্ছিল তাঁর পরিবার তাঁকে ফের হাসপাতালে নিয়ে যায়, যেখানে গিয়ে আসল তথ্য জানা যায়।
অপটু অস্ত্রোপচারের থেকে জটিলতার কারণে তাঁর মৃত্যু হয়েছিল কিনা তা নির্ধারণের জন্য তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়। লাহোর পুলিশের মুখপাত্র আলি সফদার বলেন, 'ওই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং তাকে হেফাজতে নেওয়া হয়েছে।’ তিনি এও জানিয়েছেন যে বাট নিজেকে চিকিৎসক বলে পরিচয় দেয় এবং এইভাবে সে অতীতেও একাধিক রোগীর বাড়ি গিয়েছে।
মায়ো হাসপাতালের কর্মীরা জানিয়েছেন যে এক রোগীর থেকে জুলুমবাজি করে টাকা নেওয়ার অভিযোগে দু’বছর আগেই হাসপাতাল থেকে সরিয়ে দেওয়া হয় বাটকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications