Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মিয়ানমার সেনা অভ্যুত্থান: নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হলো সাত বছরের শিশু

নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হলো সাত বছরের শিশু

ইয়াঙ্গনে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ।
Getty Images
ইয়াঙ্গনে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ।

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে সাত বছর বয়সী এক কন্যা শিশু নিহত হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, গত মাসের সেনা অভ্যুত্থানের পর থেকে জানা-শোনার মধ্যে এটিই সবচেয়ে কম বয়সী ভুক্তভোগী।

নিহত মেয়েটির পরিবার বলছে, সে তার বাড়ি মান্দালয় শহরেই তাকে হত্যা করা হয়েছে।

পহেলা ফেব্রুয়ারি সামরিক বাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই বিক্ষোভ চলছে মিয়ানমারে।

অধিকার রক্ষা সংস্থা সেভ দ্য চিলড্রেন বলছে, এ পর্যন্ত যারা প্রাণ হারিয়েছে তাদের মধ্যে অন্তত ২০ জন শিশু।

সামরিক বাহিনী বলছে, বিক্ষোভে এ পর্যন্ত ১৬৪ জন নিহত হয়েছে। তবে অধিকাররক্ষা গ্রুপ অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস-এএপিপি এর দাবি, নিহতের সংখ্যা অন্তত ২৬১ জন।

এর আগে মঙ্গলবার বিক্ষোভাকারীদের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মিয়ানমারের সামরিক বাহিনী। তবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারা বিক্ষোভকারীদেরকেই দায়ী করেছে।

সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, সহিসংতা এবং অগ্নিকাণ্ডের পেছনে মূলত সেনা অভ্যুত্থান-বিরোধী বিক্ষোভই দায়ী।

আরো পড়ুন:

মিয়ানমারে সেনাবাহিনীর হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং নিহতদের স্মরণে মঙ্গলবার এক সমাবেশ অনুষ্ঠিত হয় তাইওয়ানের তাইপেই শহরের লিবার্টি স্কোয়ারে।
Getty Images
মিয়ানমারে সেনাবাহিনীর হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং নিহতদের স্মরণে মঙ্গলবার এক সমাবেশ অনুষ্ঠিত হয় তাইওয়ানের তাইপেই শহরের লিবার্টি স্কোয়ারে।

মান্দালয়ের শেষকৃত্য সেবা সংস্থার এক কর্মী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যে, সাত বছর বয়সী ওই শিশুটি বুলেটের ক্ষতর কারণে মারা গেছে।

স্থানীয় সংবাদ মাধ্যম মিয়ানমার নাউ তাদের প্রতিবেদনে বলছে যে, সেনারা তার বাবাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। কিন্তু সেটি তার পরিবর্তে ওই শিশুটিকে আঘাত করে। কারণ বাড়ির ভেতরে বাবার কোলে বসে ছিল শিশুটি।

নিহত শিশুটির নাম খিন মিও চিত। ত্রাণকর্মীরা বলছেন, উদ্ধারকারী দল তাকে দ্রুত চিকিৎসা সেবার আওতায় নিয়ে এলেও শেষ পর্যন্ত আর বাঁচাতে পারেননি।

পরিবারের সদস্যরা বলছে তার ১৯বছর বয়সী ভাইকেও গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে কোন মন্তব্য করেনি সামরিক বাহিনী।

এক বিবৃতিতে সেভ দ্য চিলড্রেন বলেছে, ওই মেয়েটির মৃত্যুতে তারা "আতঙ্কিত"। এই ঘটনাটি মান্দালয়ে ১৪ বছর বয়সী আরেক শিশু মারা যাওয়ার পর দিনই ঘটলো।

"এই দুটি শিশুর মৃত্যুর ঘটনা খুবই উদ্বেগজনক কারণ নিহত হওয়ার সময় তারা বাড়িতেই ছিল যেখানে তাদের অন্তত সুরক্ষিত থাকার কথা। আসল বিষয়টি হচ্ছে যে, প্রায় প্রতিদিনই এতো শিশু মারা যাচ্ছে যে, বোঝা যাচ্ছে নিরাপত্তা বাহিনীর আসলে মানুষের জীবনের প্রতি কোন সম্মান নেই," গ্রুপটি বলছে।

মিয়ানমার সম্পর্কে কিছু তথ্য

•১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পায় মিয়ানমার। আধুনিক ইতিহাসের বেশিরভাগ সময়ই কেটেছে জান্তা শাসনে।

•২০১০ সালের পর থেকে নিধি-নিষেধ কমতে থাকে, যার জের ধরে ২০১৫ সালে একটি মুক্ত নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এর পরের বছর বিরোধী নেত্রী অং সান সু চির নেতৃত্ব সরকার গঠিত হয়।

•২০১৭ সালে পুলিশের উপর রোহিঙ্গা জঙ্গিদের হামলার জবাবে অভিযান শুরু করে সামরিক বাহিনী। যার কারণে ৫ লাখের বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে গিয়ে আশ্রয় নেয়। এই ঘটনাকে জাতিসংঘ "জাতিগত নির্মূলের পাঠ্যবইয়ের উদাহরণ" বলে উল্লেখ করে।

BBC
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+