কট্টর ইসলাম থেকে সরতে চায় মক্কা-মদিনার দেশ, মধ্যপন্থায় বিশ্বাস যুবরাজের
সৌদি আরব মধ্যপন্থী ইসলামের দিকে যাচ্ছে। চরমপন্থাকে সমূলে উৎপাটিত করতে চান তিনি। বিশ্বের বাণিজ্য জগতের কর্তাব্যক্তিদের সামনে এমনটাই বললেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন।
সৌদি আরব মধ্যপন্থী ইসলামের দিকে যাচ্ছে। চরমপন্থাকে সমূলে উৎপাটিত করতে চান তিনি। বিশ্বের বাণিজ্য জগতের কর্তাব্যক্তিদের সামনে এমনটাই বললেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন। যুবরাজের এই মন্তব্যের সময় স্তব্ধ হয়ে যায় রিয়াধের অনুষ্ঠান স্থল।

ইতিহাস বলে উগ্র ইসলামী দেশ হিসেবে সৌদি আরবের প্রতিষ্ঠা হয়েছিল। এবং এটা চলেছিল বছরের পর বছর ধরে। যুবরাজে মন্তব্যের উদ্দেশ্য ছিল ধর্মীয় অতি রক্ষণশীলদের দিকে। ক্ষমতাসীন অল সৌদ পরিবার যাদের সহ্য করেছে একমাত্র তাদের সমর্থনের জন্য।
৩২ বছর বয়সী যুবরাজ বলেন, তাঁরা মধ্যপন্থী ইসলামের দিকেই ফিরে যেতে চান, যা সমগ্র বিশ্ব এবং সব ধর্মের সামনেই উন্মুক্ত। তাঁরা কোনও চরমপন্থী ধারনার জন্য জীবনের ৩০ বছর সময় নষ্ট করতে চান না বলেই জানিয়েছেন যুবরাজ। চরমপন্থীকে তাঁরা দেশ থেকে উৎখাত করবেন বলেও জানিয়েছেন।
বিশ্বের বাণিজ্যিক মহলের কর্তাব্যক্তিরা সমবেত হয়েছিলেন সৌদি আরবের রাজধানী রিয়াধের একটি কনফারেন্স হলে। সেখাই উল্লেখযোগ্য মন্তব্যটি করেন সৌদির যুবরাজ। লোহিত সাগরের উপকূলে সর্বাধুনিক শহর গড়ে তুলতে চায় সৌদি আরব। সেই সূত্রেই মিলিত হয়েছিলেন বাণিজ্যমহলের কর্তারা। সেখানে প্রায় ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে এবং সেখানকার যে জীবন যাত্রা হবে, তা এখনকার সৌদি আরবে নেই।
২০১৫ সালে ক্ষমতায় এসেছেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন। এরপরেই তেল কোম্পানি সৌদি আরামকোর অংশ বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দেশে মহিলাদের গাড়ি চালানোর ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন যুবরাজ। ২০১৮-র জুন থেকে মহিলারা সেদেশে গাড়ি চালাতে পারবেন। যদিও সৌদি আরবে এখনও মহিলাদের কাজে সুযোগ কম। এব্যাপারে যুবরাজ কতটা কথা রাখতে পারেন এখন সেটাই দেখার।
অন্যদিকে, সৌদি আরবে ঝুঁকির বিষয় হল, পুরনো ধারনাকে কখনই ফেলে দেওয়া যাবে না। বিষয়টি একটা চালু ট্রেন থেকে ধাঁপ দিয়ে অন্য একটি ট্রেনে ওঠার মতো। এমনটাই বলেছেন,
জিওপলিটিক্যাল ফিচারের অ্যানালিস্ট কামরণ বোখারি। সবসময় সবাইকে খুশি রাখা যায় না। তাই এই যুবরাজের সঙ্গেই তাঁরা চলতে চান।
ভিশন ২০৩০-এর অঙ্গ হিসেবেই পরিবর্তনের ডাক দেওয়া হয়েছে সৌদি আরবে।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications