প্রধানমন্ত্রী'র চেয়ারের আরও কাছে ঋষি! ১১৮টি ভোট পেয়ে রইলেন শীর্ষে
ক্রমশ ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দ্রৌড়ে এগিয়ে যাচ্ছেন ঋষি সুনক! সে দেশের প্রধানমন্ত্রী নির্বাচনে বেশ কয়েকটি রাউন্ডের মধ্যে দিয়ে যেতে হয়। সেই মতো গত কয়েকদিন আগেই প্রথম রাউন্ডের ভোটে এগিয়ে যান প্রাক্তন চ্যান্সেলর ঋষি সুন
ক্রমশ ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দ্রৌড়ে এগিয়ে যাচ্ছেন ঋষি সুনক! সে দেশের প্রধানমন্ত্রী নির্বাচনে বেশ কয়েকটি রাউন্ডের মধ্যে দিয়ে যেতে হয়। সেই মতো গত কয়েকদিন আগেই প্রথম রাউন্ডের ভোটে এগিয়ে যান প্রাক্তন চ্যান্সেলর ঋষি সুনক। কনজারভেটিভ পার্টির মধ্যে সর্বোচ্চ ৮৮ টি ভোট পান।

যদিও প্রধানমন্ত্রী হওয়ার দ্রৌড় জারি থাকে। তবে চতুর্থ রাউন্ড শেষে শীর্ষে পৌঁছে গেলেন ভারতীয় এই বংশদ্ভুত। ১১৮টি ভোট পেয়ে উপরে রয়েছেন ঋষি।
অন্যদিকে প্রধানমন্ত্রী পদের দ্রৌড়ে থাকা অন্যতম প্রতিদ্বন্দ্বী ক্যামি বেডনচ ছিটকে গিয়েছেন। তবে এই দ্রৌড়ে ঋষি'র সামনে আর মাত্র তিনজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। রয়েছেন লিজ ট্রাস এবং পেন্নি মারডটে'র মতো প্রার্থী। তবে এদিন চতুর্থ রাউন্ডে প্রাক্তন চ্যান্সেলর ঋষি সুনক ১১৮টি ভোট পেয়েছেন। যেখানে পেন্নি'র মতো হাইপ্রোফাইল প্রার্থী ৯২টি ভোট পেয়েছেন। দ্রৌড়ে থাকা লিজ ট্রাস পেয়েছেন ৮৬টি ভোট।
তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দ্রৌড়ে থাকা ক্যামি বেডনচ চতুর্থ রাউন্ডে ৫৯টি ভোট পেয়েছেন। সবথেকে কম ভোট পাওয়ার জন্যে তিনি এই দৌড় থেকে ছিটকে গিয়েছেন বলেই খবর। তবে বিশ্লেষকরা বলছেন, সামনে'র লড়াই যথেষ্ট কঠিন। শেষমুহূর্তে অনেক কিছুই ঘটে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ইনফোসিস কর্তা নারায়ণ মুর্তি'র জামাই ঋষিকে নিয়ে আশার আলো জাগছে অনুগামীদের মধ্যে। বিশেষ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচনে নজর রয়েছে ভারতীয়দের।
অন্যদিকে ঋষি সুনক এবং লিজ ট্রাসের মধ্যে একটি বিতর্ক ছিল স্থানীয় টেলিভিশনে। কিন্তু তা শেষমুহূর্তে কনজারভেটিভ পার্টি'র তরফে বাতিল করে দেওয়া হয়েছে। যা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে।
UK Prime Minister Race | Rishi Sunak leads vote for the Conservative leadership, Kemi Badenoch eliminated: Reuters
— ANI (@ANI) July 19, 2022
(File pic) pic.twitter.com/gV7mcFvzdG
বলে রাখা প্রয়োজন, এভাবে রাউন্ড শেষে আগামী পাঁচ সেপ্টেম্বর হবে ফল ঘোষণা করা হবে। তবে সুনাক ক্রমশ এগিয়ে যেতে থাকলেও তাঁর জেতা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন। বিশেষত চ্যান্সেলর থাকাকালীন তাঁর কিছু সিদ্ধান্ত সে দেশের মানুষকে ক্ষুব্ধ করে তোলে। এমনকি মূল্যবৃদ্ধি চরম পৌঁছালেও কোনও ব্যবস্থা ঋষি নেননি বলেও অভিযোগ রয়েছে।
এছাড়াও কর সহ বেশ কিছু কেলেঙ্কারি রয়েছে। এমনকি বেশ কিছু ভিডিও ভাইরাল করা হয়েছে। যতদিন যাচ্ছে সেগুলি একের পর এক সামনে আসছে তাতে বিতর্ক ক্রমশ দানা বাঁধছে। যদিও ঋষি'র দাবি এই সমস্ত অভিযোগ সবই বিরোধী রাজনৈতিক দলের তরফে করা হচ্ছে। তবে সময় সবকিছু স্পষ্ট করে দেবে বলেও দাবি প্রধানমন্ত্রীর দৌড়ে থাকা এই প্রার্থীর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications