'বিরাট ব্যাপার', গর্বিত ঘোষণা ব্রিটেনের প্রথম হিন্দু প্রধানমন্ত্রী ঋষি সুনকের
ইউনাইটেড কিংডমে নতুন প্রধানমন্ত্রী হয়েছে ঋষি সুনক। তিনি আবার ভারতীয় বংশোদ্ভূত তেমন আবার হিন্দুও। তার এই পদে বসার ফলে ব্রিটেনে যে বৈচিত্র রয়েছে তাকে স্পষ্ট করছে। একটি ইন্টারভিউইতে তিনি যে কথা বলেছেন তা সেই বক্তব্যকেই স্পষ্ট করছে তা বলা যেতেই পারে। তিনি সেখানে যেমন বরিস জনসন এবং তার নেতৃত্ব নিয়ে কথা বলেছেন তিনি আবার ব্রিটেনের বৈচিত্র এবং ঐক্য নিয়েও বার্তা দেওয়ার চেষ্টা করেছেন।

ব্রিটেনের সর্ব কনিষ্ঠ প্রধানমন্ত্রী
৪২ বছরের সুনক হলেন ব্রিটেনের সর্ব কনিষ্ঠ প্রধানমন্ত্রী। এবং বলা হচ্ছে যে তিনিই এই পদে বসার জন্য উপযুক্ত ব্যক্তিত্ব। তিনি দেশকে সঠিক দিশা দেখাতে পারেন বলে মনে করা হচ্ছে। ব্রিটেন এই মুহূর্তে ব্যাপক মুদ্রাস্ফিতির মধ্যে দিয়ে যাচ্ছে এর ফলে সেখানকার মানুষের জীবনযাত্রার জন্য যে অর্থ লাগে তার পরিমান ব্যাপক বেড়ে গিয়েছে। মনে করা হচ্ছে এই সমস্যার হাল করতে পারেন সুনক। কারণ তিনি ব্রিটেনের অর্থমন্ত্রী হিসাবে কাজ করেছেন।

দেশের বৈচিত্র
এবার এই দেশের বৈচিত্র নিয়ে সুনক বলেছেন যে, "এটা দারুণ বিষয় এবং এটা বহু মানুষের জন্য অনেক বড় একটা বলে আমি মনে করি।" সুনক জনসনের অর্থমন্ত্রী ছিলেন। সেই সময়তেই তিনি ১০ ডাউনিং স্ট্রিটে দেওয়ালির সময় আলো জ্বালিয়েছিলেন সাজিয়েছিলেন পুরো বাড়ি। আসলে তার দাদু ঠাকুমা ছিলেন পাঞ্জাবের বাসিন্দা। তাঁরা ১৯৬০ সালে দেশ ছাড়েন। প্রথমে গিয়েছিলেন আফ্রিকায়। এরপর সেখান থেকে তাঁরা ব্রিটেনে আসেন। এরপর থেকে তাঁরা এখানেই থেকে যান। আজ সেই পরিবারের ছেলে ব্রিটেনের প্রধানমন্ত্রী। হয়তো দেশ ছেড়েছেন বহুদিন, কিন্তু সুনক ভুলে যাননি তার দেশের যে ঐতিহ্য এবং উৎসবকে। তাই তিনি তখনই পালন করতেন দেওয়ালি।

লিজ ট্রাসকে সরিয়ে
দেওয়ালির ঠিক আগেই তিনি লিজ ট্রাসকে সরিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে বসেন। আর এই পদে বসেই তার প্রথম যে উৎসব তার সামনে ছিল দেওয়ালি। তা তিনি সুন্দর ভাবে পালন করেন ১০ ডাউনিং স্ট্রিটে। তবে এবার একদম প্রধানমন্ত্রী হিসাবে।

চ্যান্সেলর হিসাবে
চ্যান্সেলর হিসাবে আমি দেওয়ালিতে ডাউনিং স্ট্রিটে দেওয়ালির লাইট জ্বালিয়েছি। এটা আমাদের দেশের জন্য দারুণ বার্তা দিচ্ছে। এটাও সম্ভব। তবে আমি এটা বলতে পারি যে এটা এমন কিছু বড় ব্যপার নয়"। তিনি এও বলেন যে, "এটা আশা করি আমাদের দেশের জন্য একটা সম্মিলিত ভাবে গর্বের বিষয়।"
ঋষি সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মাত্র ১০ বছর রাজনীতিতে এসেই। তারমধ্যেই তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। ঋষি সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে ইতিহাস তৈরি করেছেন। ব্রিটিশ সুনক ভারতীয় বংশোদ্ভূত বাবা-মায়ের সন্তান। তিনি বিখ্যাত প্রযুক্তি সংস্থা এন নারায়নণ মূর্তির জামাই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications