জাপান সফরে মোদী, সেমি কন্ডাক্টর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা শেষে পাড়ি দেবেন চিনে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু’দিনের সফরে জাপানে পৌঁছেছেন। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে তাঁর। টোকিওতে ভারতীয় প্রবাসীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।
১৫তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতেই তাঁর এই সফর। প্রধানমন্ত্রী মোদী এই সফরকে ভারতের জাতীয় স্বার্থ এগিয়ে নেওয়ার একটি সুযোগ হিসেবে উল্লেখ করেছেন। একইসঙ্গে এটি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা জোরদার করবে বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রী মোদী তাঁর টোকিও পৌঁছানোর পর এক্স-এ লিখেছেন, "আমি এই সফরে প্রধানমন্ত্রী ইশিবা এবং অন্যদের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ। এটি দুই দেশের সুসম্পর্ককে আরও গভীর করার এবং সহযোগিতার নতুন পথ অন্বেষণের সুযোগ করে দেবে।" গত সাত বছরে এটিই মোদীর প্রথম একক জাপান সফর।
মোদী জাপানে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের উষ্ণ অভ্যর্থনায় তিনি ভীষণ মুগ্ধ হয়েছেন। অর্থনৈতিক ও বিনিয়োগ অংশীদারিত্ব গভীর করা, পাশাপাশি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করা এই সম্মেলনের প্রধান লক্ষ্য।
প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, এই সফরের মূল আলোচ্য বিষয় হল 'বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্ব’ জোরদার করা, যা গত ১১ বছরে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক নিয়েও তিনি কথা বলেছেন। উল্লেখ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং সেমিকন্ডাক্টর খাতে উভয় দেশ সহযোগিতা বাড়াতে আগ্রহী।
এই দু’দিনের সফরে প্রধানমন্ত্রী মোদী ৬৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি পেতে পারেন। সেমিকন্ডাক্টর, গুরুত্বপূর্ণ খনিজ এবং এআই-এর উপর আলোকপাত করে একটি অর্থনৈতিক নিরাপত্তা চুক্তিও সাক্ষরিত হতে পারে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জাপান সফর শেষে প্রধানমন্ত্রী মোদী চিনের উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি তিয়ানজিনে এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন এবং ৩১ অগাস্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications