Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

PM Modi at G20 Summit: জি-২০ সম্মেলনে মোদী-বাইডেন সাক্ষাৎ, দারিদ্রের বিরুদ্ধে লড়াইয়ে ব্রাজিলকে সায় দিল ভারত

PM Modi at G20 Summit: ব্রাজিলের রিও দি জেনেইরো-তে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাইজেরিয়া সফর শেষে সেখান থেকেই সোমবার ব্রাজিলে পৌঁছন মোদী। বিভিন্ন রাষ্ট্রনেতাদের পাশাপাশি আমেরিকার সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের (Biden Modi Meet) সঙ্গেও সাক্ষাৎ সারলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোশ্যাল মিডিয়ায় বাইডেনের সঙ্গে সাক্ষাতে করমর্দনের ছবি শেয়ার করেছেন মোদী। লেখেন, "ওনার সঙ্গে সাক্ষাৎ করে সব সময়েই খুশি হই।" এদিন রাষ্ট্রসংঘের সাধারণ সম্পাদক অ্যান্টোনিও গুট্রেস (Antonio Guterres) ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স উয়ং-র (Lawrence Wong) সঙ্গেও সাক্ষাৎ সারেন মোদী।

modi biden

জি-২০ সম্মেলনে যোগ দিতে বিভিন্ন রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানান ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা (Lula da Silva)। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা ও চিন-সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা যোগ দিয়েছেন ওই সম্মেলনে। প্রেসিডেন্ট লুলার সঙ্গে এদিন উষ্ণ করমর্দন করতেও দেখা যায় মোদীকে।

ক্ষুধা ও দারিদ্র্যের (Hunger and poverty) বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের প্রভাবশালী দেশগুলিকে একজোট হওয়ার প্রস্তাব এনেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। সূত্রের খবর, তাতে সমর্থনও জানিয়েছন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। যদিও ওই প্রস্তাবে সায় দেয়নি আর্জেন্টিনা। সম্মেলনে মোদী জানান, 'গ্লোবাল সাউথ'-এর একাধিক দেশ নিজেদের মধ্যে নানা বিষয়ে মতবিরোধে লিপ্ত হয়েছে।

এদিন ব্রাজিলের আনা প্রস্তাবে ভারতের সমর্থন জানিয়ে মোদী বলেন, "খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি। নয়াদিল্লিতে সম্মেলনেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। ক্ষুধা ও দারিদ্রের বিরুদ্ধে লড়াইয়ে খুবই উপযোগী সিদ্ধান্ত হবে এই প্রস্তাব।" এনিয়ে ভারত সরকারের পদক্ষেপের বিষয়েও আলোচনা করেন মোদী। গত ১০ বছরে ভারতে ২৫ কোটি মানুষকে দারিদ্র থেকে মুক্ত করা হয়েছে বলেও জানান মোদী।

ব্রাজিলে সম্মেলন সেরে গুয়ানা (Guenna) সফরে যাবেন প্রধানমন্ত্রী। সে দেশের প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলির (Md Irfan Ali) আমন্ত্রণে সংসদে (Parliament) বক্তৃতা রাখবেন মোদী। ১৯৬৮ সালের পর এই প্রথম গুয়ানা সফরে যাবেন মোদী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+