Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Modi in Kuwait: কুয়েতের সর্বোচ্চ সম্মান পেলেন নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনা

Modi in Kuwait: কুয়েতের সর্বোচ্চ সম্মান (Highest Honour) পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। 'দ্য অর্ডার অফ মুবারক আল কবীর' সম্মান দেওয়া হল ভারতের প্রধানমন্ত্রীকে। বন্ধুত্বের বার্তাবহ ওই সম্মান সাধারণত রাষ্ট্রপ্রধান, বিদেশি অতিথি ও বিদেশি রাজপরিবারের প্রতিনিধিদের দেওয়া হয়ে থাকে। বিল ক্লিন্টন, প্রিন্স চার্লস ও জর্জ বুশ এর আগে কুয়েতের ওই সম্মান পেয়েছিলাম।

এই নিয়ে মোট কুড়িটি আন্তর্জাতিক সম্মান (International Honour) পেলেন নরেন্দ্র মোদী। কুয়েতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের আগে বায়ান প্যালেসে গার্ড অফ অনার দেওয়া হয় নরেন্দ্র মোদীকে। উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানানো হয় তাঁকে। দুই দিনের ঐতিহাসিক সফরে কুয়েতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিগত ৪৩ বছরে এই প্রথম এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী কুয়েতের মাটিতে পা রাখলেন।

MODI

কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদী। রাজা শেখ সাবা আল খালিদ আল সাবাহর সঙ্গেও সাক্ষাৎ সেরেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। এর আগে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন মোদী। শনিবার 'Hala Modi' নামে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কুয়েত ও ভারতের সম্পর্ক (India Kuwait Relation) আরও মজবুত করার বার্তা দেন মোদী।

কুয়েতের আমিরের সঙ্গে তাঁর ফলপ্রসূ বৈঠক হয়েছে বলে জানান মোদী। ফার্মাসিউটিক্যাল, তথ্য প্রযুক্তি, ফিনটেক, পরিকাঠামো ও নিরাপত্তা সংক্রান্ত নানা বিষয়ে সহযোগিতায় দুই রাষ্ট্রনেতার বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। এদিন এক্স পোস্টে ভারত ও কুয়েতের মধ্যে সম্পর্ক বিস্তৃত ও বহুমুখী (Multifaceted) বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দুই দেশের ইতিহাস থেকে সংস্কৃতি ও পারস্পারিক আদানপ্রদানে ভারত ও কুয়েতের নিবিড় সম্পর্ক রয়েছে বলে জানান নরেন্দ্র মোদী।

কুয়েতের সংবাদ সংস্থার তরফে মোদীর সঙ্গে কুনার ডিরেক্টর জেনালেন ফতমা-আল-সালেমের সাক্ষাৎকারের মুহূর্ত শেয়ার করা হয়। এক্স হ্যান্ডেলে এর আগে সেই পোস্ট শেয়ার করেছিলেন মোদী। শক্তি উৎপাদন, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কিত নানা বিষয়ে কুয়েতের সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে বার্তা দিয়েছেন মোদী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+