Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pakistan Election 2024: তরতরিয়ে জিতছে PTI সমর্থিত প্রার্থীরা, কী বলছেন ইমরান খান

জেলে ভরেও থামানো যাচ্ছে না ইমরানের জনপ্রিয়তা। ভোট বাক্স খুলতেই পাল্লা ভারি ইমরান সমর্থিত প্রার্থীদের। একের পর এক জায়গায় জিতছে না হলে এগিয়ে যাচ্ছে ইমরান সমর্থিত প্রার্থীরা। এবার ইমরােনর দল পিটিআই-কে ভোটে লড়তে দেওয়া হয়নি।

পাকিস্তানের জনগণ ইমরানের সঙ্গেই রয়েছেন। ভোটের ফলাফল যত প্রকাশ্যে আসছে তত বোঝা যাচ্ছে আসল মেজাজ। জেলে বসেই কামাল দেখাচ্ছেন ইমরান খান। পিটিআইয়ের প্রতিক নিয়ে ইমরানের দলের কেউ এবার প্রার্থী হতে পারেনি। বেশিরভাগই নির্দল প্রতীকে দাঁড়িয়েছে। আর এই নির্দল প্রার্থীরাই এক কথায় ইমরানের দল। আর ভোট বাক্স যত খুলছে তত চমক ধরছে।

Pakistan Election Result 2024

পাকিস্তানের ভোট গণনায় একের পর এক চমক। নওয়াজ শরিফ থেকে ভুট্টোর দল কেউই পাত্তা করতে পারছে না নির্দল প্রার্থীদের কাছে। একের পর এক কেন্দ্রে এই নির্দল প্রার্থীরাই হয় জিতছেন নয় এগিয়ে রয়েছেন। তেহেরিক-ই-ইনসাফ সমর্থিত প্রার্থীরাই একের পর এক কেন্দ্রে জয়ী হচ্ছেন।

এখনও পর্যন্ত ১২৫টি আসনে এগিয়ে রয়েছে পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা। নওয়াজ শরিফের দল পিএমএলএন এগিয়ে রয়েছে মাত্র ৪৪টি আসনে। আর বিলাওয়ল ভুট্টোর পার্টি পাকিস্তান পিপলস পার্টি এগিয়ে রয়েছে মাত্র ২৮টি আসনে। বাকি সব আসনেই তরকতর করে এগোচ্ছে ইমরান খানের দল সমর্থিত প্রার্থীরা।

মোট ৩৩৬ আসনের পাক লোকসভা। তার মধ্যে সরকার গঠনের জন্য যেকোনও রাজনৈতিক দলের প্রয়োজন ১৬৯টি আসন। ইমরান খান সমর্থিত নির্দল প্রার্থীদের জয়ের ধারা যদি অব্যহত থাকে তাহলে পাকিস্তান ফের ইমরানের পক্ষেই রায় দিয়েছে বলতেই হবে। সেক্ষেত্রে কি করবেন শরিফ-ভুট্টোরা।

দেশের গোপন তথ্য ফাঁসের অভিযোগে ইমরান খানকে ১০ বছরের কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে। ভোটের মাত্র সপ্তাহ খানেক আগে এই সাজা শুনিয়েছে পাকিস্তানের আদালত। তার আগে থেকেই জেলে রয়েছেন ইমরান খান। গতকাল জেল থেকেই পোস্টাল ব্যলটে আদিলা জেল থেকে ভোট দিয়েছেন তিনি। অন্যদিকে ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। সরকারি উপহার বেআইনিভাবে বিক্রির অভিযোগে ১৪ বছরের কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে। যদিও গতকাল তিনি ভোট দেননি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+