Trump Oath Ceremony: ইউক্রেন যুদ্ধ... তৃতীয় বিশ্বযুদ্ধ...মার্কিন মসনদে বসার আগেই বড় বার্তা ট্রাম্পের
Trump Oath Ceremony: আমেরিকার মসনদে যে বসতে চলছেন তা আগেই নিশ্চিত করে ফেলছেন ডোনাল্ড ট্রাম্প! বিতর্ক ভুলে সে দেশের মানুষ কার্যত দু'হাত তুলে ভোট দিয়েছেন। এবার পাকাপাকি ভাবে আমেরিকার মসনদে বসার পালা। আজ মঙ্গলবারই মার্কিন প্রেসিডেন্ট পদের জন্য শপথ (Donald Trump Oath Ceremony) নেবেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে ওয়াশিংটন পৌঁছে গিয়েছেন তিনি। সেখানেই শপথের অনুষ্ঠান হওয়ার কথা আছে।
ট্রাম্পের সঙ্গেই রয়েছেন গোটা পরিবার। আছেন টুইটার কর্তা এলন মাস্কও। শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে আমেরিকা উড়ে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। থাকবেন দেশ-বিদেশের একাধিক অতিথিরা। ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে একেবারে কড়া নিরাপত্তার মোড়কে আমেরিকা। কার্যত গোটা দেশজুড়ে প্রশাসনিক স্তরে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে।

শপথের (Trump Oath Ceremony) অনুষ্ঠানের আগে (MAGA) ওয়াশিংটনে একটি বিজয় র্যালিতে যোগ দেন ট্রাম্প (President-elect Donald Trump)। আর সেখান থেকেই ফের একবার আমেরিকাকে মহান করে তোলার বার্তা দেন। বলেন, আগের থেকেও বেশি যাতে দেশ আরও মহান হয়ে উঠতে পারে সেই চেষ্টা চালানো হবে। দেশের যে একটা গৌরব আছে তা ফেরানোর চেষ্টা করব বলেও মন্তব্য করেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট।
#WATCH | Washington DC, USA | At the Make America Great Again (MAGA) Victory Rally, President-elect Donald Trump says, "I will end the war in Ukraine, I will stop the chaos in the Middle East and I will prevent World War 3 from happening - and you have no idea how close we are."… pic.twitter.com/dzWHLlq1A8
— ANI (@ANI) January 20, 2025
শুধু তাই নয়, তিনি আরও বলেন, দীর্ঘ ৪ বছরে আমেরিকা অনেকটাই পিছিয়ে পড়েছে। আর তাই নতুন ভাবে আমেরিকর শক্তি, সমৃদ্ধি, সম্মান ও গৌরবের একটি নতুন দিন শুরু করতে চলেছি। এই প্রসঙ্গে বাইডেন প্রশাসনকেও আক্রমণ করেন।
ট্রাম্প বলেন, আগের সরকার সম্পূর্ণ ভাবে ব্যর্থ। দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক প্রতিষ্ঠানের শাসনের অবসান ঘটতে চলেছে বলেও মন্তব্য করেন। প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচিত ট্রাম্প বলেন, দীর্ঘ সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাব। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় ধরে যে অশান্তি চলছে তাও যাতে বন্ধ হয় সেই চেষ্টা চালানো হবে বলে মন্তব্য করেন ভাবী প্রেসিডেন্ট।
এমনকি কোনও ভাবেই যাতে বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে না যায় সেদিকেও বিশেষ নজর রাখার কথা বলেছেন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, আমেরিকার মসনদে বসেই একাধিক নয়া সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প নিতে পারেন। অন্যদিকে জানা যাচ্ছে, ক্ষমতায় বসার আগেই আমেরিকায় ফিরল টিকটক। এই সংক্রান্ত নির্দেশিকা খুব শীঘ্রই কার্যকর করা হবে বলেই খবর।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications