Modi In USA: ক্রিকেটেও উন্নতি করছে আমেরিকা, মোদীর ভাষণে চমকে গেলেন বাইডেন
কূটনীতি, পররাষ্ট্র নীতি, বিনিয়োগের আলোচনার পাশাপাশি মোদীর মার্কিন সফরে উঠে এল ক্রিকেটও। বেসবল, মেজর লিগ সকারের দেশে ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে ক্রিকেটেরও। গুরুত্বপূর্ণ আমেরিকা সফরে সুকৌশলেই ক্রিকেটের প্রসঙ্গও তুলে আনলেন ভারতের প্রধানমন্ত্রী। ভূয়শী প্রশংসা করলেন মার্কিন ক্রিকেটের। যা শুনে চমকেই উঠলেন জো বাইডেন।
বৃহস্পতিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সেই দেশের ফার্স্ট লেডি জিল বাইডেনের উদ্যেগে আয়োজিত নৈশভোজে অংশ নেন মোদী। হোয়াইট হাউসের নর্থ লনে অনুষ্ঠিত এই নৈশভোজে প্রায় ৪০০ জন অতিথি অংশ নিয়েছিলেন। এই অতিথিদের মধ্যে ছিলেন মুকেশ আম্বানী, আনন্দ মহিন্দ্রা, গুগল সিইএ সুন্দর পিচাই, মাইক্রোসফট সিইও সদ্য নাদেলা, অ্যাপেল সিইও টিম কুক।

Modi In USA: কমলা হ্যারিসকে নিয়ে নরেন্দ্র মোদীর কোন বক্তব্যে করতালির ঝড়? সামোসা ককাস কী?
এই নৈশভোজের পর ধন্যবাদ প্রদান ভাষনে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, পারস্পরিক মেলবন্ধন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন মোদী। সেই সঙ্গে মোদী নিজের ভাষনে ক্রিকেটের প্রসঙ্গও উত্থাপন করেন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলছে। সেই কথাও উঠে আসে নমোর মুখে।
মোদী বলেন, 'আমেরিকানরা বেসবল ভালোবাসে। কিন্তু এই দেশে ক্রিকেটও ক্রমশ জনপ্রিয় হচ্ছে।' এরপরই নিজের বক্তব্যে মোদী উল্লেখ করেন, 'আমেরিকা দল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার চেষ্টা করছে। চলতি বছর ভারতে আইসিসি একদিনের বিশ্বকাপ অনুষ্ঠিত। মার্কিন যুক্তরাষ্ট্র দলকে অনেক শুভেচ্ছা।'

টি টোয়েন্টি ক্রিকেট আসার পর থেকে মার্কিন মুলুকে ক্রিকেটের প্রচার ও প্রসার বাড়তে থাকে, ২০০৮ সালে ভারতে আইপিএলের সূচনা হয়। এই টুর্নামেন্ট জনপ্রিয় হয়ে ওঠার পরই আমেরিকাতেও ক্রিকেট বিস্তার লাভ করে। বেসবলের দেশে জনপ্রিয়তা লাভ করতে শুরু করে ক্রিকেট। ভারত ও পাকিস্তানে বংশভূতরাই মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে খেলছেন।
#WATCH | Amidst the love for Baseball, Cricket is also getting popular in the US. The American team is trying their best to qualify for the Cricket World Cup to be held in India later this year. I wish them good luck and success: PM Modi during the official State Dinner at The… pic.twitter.com/996i2fkdJx
— ANI (@ANI) June 23, 2023
আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে আয়োজন করবে জো বাইডেনের দেশ।
শুধু ক্রিকেট নয় মোদীর ভাষনে উঠে দুই দেশের সাংস্কৃতিক আদান প্রদানের প্রসঙ্গও। প্রধানমন্ত্রী বলেছেন, "যত দিন যাচ্ছে, ভারতীয় ও মার্কিনীরারা একে অপরকে আরও ভালভাবে চিনছে, জানছেন। ভারতের শিশুরা হ্যালোইনে স্পাইডারম্যান সাজছে, আর আমেরিকার যুব সমাজও 'নাটু নাটু'- জনপ্রিয় হচ্ছে। মোদীর এই কথার পরে হলঘরে উপস্থিত অতিথি-অভ্যাগতরা করতালি-হাসিতে ফেটে পড়েন।

ভারত যে প্রবল ভাবে গণতন্ত্রে বিশ্বাসী, তা বৃহস্পতিবার হোয়াইট হাউসে যৌথ বিবৃতিতেই বুঝিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। তিনি দাবি করেছিলেন গণতন্ত্র ভারতের ডিএনএ-তে আছে। এদেশে সংখ্যালঘুরা ভীষণ ভাবে সুরক্ষিত বলেও দাবি করেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications