Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মোদীর জয়ের প্রভাব প্রতিবেশী মালদ্বীপেও! নতুন সিদ্ধান্তের পথে সেদেশের সরকার

ভারতের পক্ষে নতুন সিদ্ধান্ত নিতে চলেছে প্রতিবেশী মালদ্বীপ। ভারত মহাসাগরে নজরদারি কেন্দ্র তৈরির ব্যাপারে ২০১৭ সালে চিনের সঙ্গে চুক্তি করেছিল মালদ্বীপ।

ভারতের পক্ষে নতুন সিদ্ধান্ত নিতে চলেছে প্রতিবেশী মালদ্বীপ। ভারত মহাসাগরে নজরদারি কেন্দ্র তৈরির ব্যাপারে ২০১৭ সালে চিনের সঙ্গে চুক্তি করেছিল মালদ্বীপ। সেখানকার পূর্বতনপ্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামেন এব্যাপারে চিনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিলেন। সেই চুক্তি আর সামনে আসবে না বলেই সূত্রের খবর। সাম্প্রতিক মালদ্বীপ সফরে ভারতের প্রধানমন্ত্রী মোদী বলেছেন ভারত ও মালদ্বীপ দুই দেশ এলাকার সমুদ্র লেনের নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করবে।

মোদীর জয়ের প্রভাব প্রতিবেশী মালদ্বীপেও! নতুন সিদ্ধান্তের পথে সেদেশের সরকার

গতবছরে আবদুল্লা ইয়ামেন ভোটে হারার পর থেকেই মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি হয়েছে। অন্যদিকে দ্বিতীয়বার ভোটে জেতার পরেই প্রথম বিদেশ সফরে মালদ্বীপে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। এই সিদ্ধান্ত থেকেই বোঝা যায় ভারত কতটা গুরুত্ব দিচ্ছে ভারত মহাসাগরীয় এই দ্বীপকে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৮-র ১৭ নভেম্বর রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদের সোলির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মালদ্বীপের পূর্বতন প্রেসিডেন্ট ইয়ামিনের সঙ্গে চিনের ২০১৭-র চুক্তি আর টেবিলের ওপর আনা হবে না। ওই চুক্তিতে ভারত মহাসাগরে মালদ্বীপ ও চিনের যৌথ নজরদারি কেন্দ্র তৈরির কথা বলা হলেও, উত্তর মালদ্বীপের মাকুন্ধোতে চিনের নজরদারি কেন্দ্র তৈরি হতে যাচ্ছিল। যা হলে ভারতের প্রতিরক্ষার
পক্ষে বিপজ্জনক হত। কেননা সেই কেন্দ্র তৈরি হলে, ভারত মহাসাগর দিয়ে চলাচলকারী সব জাহারজের ওপর নজরদারির চালাতে পারত। যদিও বিতর্ক তৈরি হওয়ার
পর চিন জানিয়েছিল, নজরদারি কেন্দ্র কোনও সামরিক প্রয়োজনে তৈরি করা হচ্ছে না।

সাম্প্রতিক মালদ্বীপ সফরের সময়, মোদী জোর দিয়ে বলেন, ভারত ও মালদ্বীপ দুই দেশ এলাকার সমুদ্র লেনের নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+