চিনে বাঘের খাচায় ফেলে দেওয়া হল গাধা, নারকীয় সেই ভিডিও এখন ভাইরাল ইন্টারনেটে
জ্যান্ত গাধাকে ছুঁড়ে ফেলা হল চারটি ক্ষুধার্থ বাঘের সামনে। চিনের চিড়িয়াখানায় এই দৃশ্য় দেখে আতঙ্কে চিৎকার করে উঠলেন দর্শকরা। মোবাইলে তোলা সেই ভিডিও ভাইরাল হল মুহূর্তে। নিন্দায় সরব মানবাধিকার সংগঠন।
চিনের চ্যাংঝাউ চিড়িয়াখানায় এমনিতেই ভিড় কম হয় না। অন্যান্য চিড়িয়াখানার মতই বাঘের খাঁচার সামনে ভিড় বেশিই ছিল। কিন্তু সকলের সামনে যে ঘটনা ঘটল, তা হয়ত দর্শকদের কল্পনার বাইরে ছিল। একটি জ্যান্ত গাধাকে ছুঁড়ে ফেলা হল চারটি ক্ষুধার্থ বাঘের সামনে। প্রায় আধ ঘন্টা বাঁচার লড়াই চালিয়েছিল ওই গাধাটি। কিন্তু চারটি বাঘের সঙ্গে পেরে ওঠা তার পক্ষে অসম্ভব ছিল।

দর্শকদের চোখের সামনেই তাকে ছিঁড়ে খেল বাঘগুলি। ঘটনার ভয়াবহতায় কেউ কেউ চিৎকারও করে উঠলেন। কিন্ত ততক্ষণে সব শেষ। দর্শকদের চিৎকারে আরও একটি ভেড়াকে ফেলে রেখে পালায় চিড়িয়াখানার পাঁচ কর্মী। মোবাইলে কয়েকজন এই দৃশ্য় তোলার পরই তা ভাইরাল হয়ে যায়।

পরে জানা যায়, চিড়িয়াখানার অংশীদার, বেশী মুনাফার আশায় চিড়িয়াখানার কয়েকজন কর্মীকে হাত করে পশুদের বাইরে বিক্রি করতে চাইছিলেন। কিন্তু, নিরাপত্তারক্ষীদের বাধা পেয়ে বাইরে নিয়ে যেতে না পেরে, গাধাটিকে বাঘের মুখে ফেলে দেয় ওই কর্মীরা। বাঘ শিকার করে খাবে, এটাই প্রকৃতির নিয়ম যাকে বলা হয় খাদ্যশৃঙ্খল। কিন্তু মানবাধিকার সংগঠনগুলির দাবি, খোলা জঙ্গলে বাঘের হাত থেকে পালানোর সুযোগ থাকে অন্য পশুদের কাছে। কিন্তু বদ্ধ চিড়িয়াখানায় এভাবে একটি নিরিহ পশুকে বাঘের মুখে ঠেলে দেওয়াটা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়।
দেখুন সেই হাড় হিম করা দৃশ্য
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications