Japan Earthquake: ধেয়ে আসছে আরও ভয়ঙ্কর সুনামি, বাসিন্দাদের বাড়ি ফিরতে নিষেধ
আবার ধেয়ে আসছে সুনামি। এবার আরও ভয়ঙ্কর আকার নেবে সেটি। বাসিন্দাদের রাতে বাড়ি ফিরতে নিষেধ করল প্রশাসন। ৭.২ মাত্রার ভূমিকম্পের পরে এক দফায় সুনামি হয়ে গিয়েছে জাপানে। ৫ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়েছিল উপকূলে।
তারপরে আবার সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবার সর্বোচ্চ স্তরের সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বাসিন্দাদের রাতেও বাড়ি ফিরতে িনষেধ করা হয়েছে। কারণ সমুদ্রের উপকূলবর্তী এলাকায় সুনামীর উঁচু ঢেউ আছড়ে পড়েছিল পাড়ে। তার থেকেও উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে বাসিন্দাদের।

বর্ষবরণের দিনেই বড় ধাক্কা জাপানে। তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.২। তারপরে ৯০ মিনিটের মধ্যে পর পর ২১ বার কম্পন অনুভূত হয়েছে। একাধিক রাস্তায় ফাটল ধরেছে। আতঙ্কে বাড়িঘর ছেড়ে বেরিয়ে এসেছেন সকলে। এখনও বাড়ি ফিরতে পারেননি তাঁরা।
এখনও উত্তাল সমুদ্র। ইশিখাওয়া, নিগাটা, ফুকাই দ্বীপে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সুনামি এবং ভূমিকম্পের। মৃতের সংখ্যা এখনও সঠিক ভাবে জানানো হয়নি। তবে আহতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে। এখনও ধ্বংসস্তূপের মধ্যে অনেকে চাপা পড়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে।
একাধিক রাস্তায় চওড়া ফাটল ধরা পড়েছে। ইতিমধ্যে ভারতে নিযুক্ত দূতাবাসে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। অনেক ভারতীয় বসবাস করে জাপানে। বন্ধ হয়ে গিয়েছে বুলেট ট্রেন পরিষেবা। ৩৬,০০০ বাড়ি অন্ধকারে ডুবে রয়েছে। বন্ধ হয়ে গিয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র। আগামী কয়েকদিন আরও ভূমিকম্প হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। জাপানের ভূমিকম্পের পরে রাশিয়া এবং দক্ষিণ কোরিয়াও উপকূলবর্তী এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে।
-
মোদীর আগমনের আগেই জনসমুদ্র ব্রিগেডে! মঞ্চ থেকে মমতাকে তোপ নিশীথ প্রামাণিকের, কী বললেন? -
তেল ইস্যুতে আমেরিকাকে তোপ ইরানের! 'ট্রাম্প এখন ভিক্ষা চাইছেন', ভারতের প্রসঙ্গ টেনে কটাক্ষ, বার্তা ইউরোপকেও -
এলপিজি নিয়ে অযথা আতঙ্ক ছড়ালেই কড়া ব্যবস্থা! 'কোভিডের মতোই কাটিয়ে উঠব এই দুঃসময়', বললেন প্রধানমন্ত্রী মোদী -
বড় পদক্ষেপ! ভারতের তৈরি বুলেট ট্রেন, কবে শুরু হবে টিকিট বুকিং? জানুন বিস্তারিত -
উত্তরবঙ্গে বজ্রসহ বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গে আপাতত শুকনো আবহাওয়া, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
প্রশ্নের বিনিময়ে ঘুষ মামলা, মহুয়া মৈত্রকে ঘিরে আইনি লড়াইয়ে দিল্লি হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের -
গ্যাস সঙ্কটে বিপর্যস্ত জনজীবন, থমকে মাছ ধরার ট্রলার, সংসদ চত্বরে প্রতিবাদ তৃণমূলের -
ব্রিগেড থেকে বড় ঘোষণা! ১৮,৮৬০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস, কী বললেন মোদী? -
ব্রিগেডে মোদীর সভা ঘিরে ট্র্যাফিক নিয়ন্ত্রণ, শনিবার কলকাতার একাধিক রাস্তায় বিশেষ বিধিনিষেধ -
বসন্তে ঝড় বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গেও সতর্কতা -
ব্রিগেডে মোদীর সভায় ১ লক্ষ কর্মীর জন্য বিশেষ খাবারের আয়োজন -
দোরগোড়ায় পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট! এই সময়ের মধ্যেই নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা, কয় দফায় ভোট? জানুন বিস্তারিত












Click it and Unblock the Notifications