Benjamin Netanyahu: লেবাননে পেজার হামলার অনুমোদন দিয়েছিলেন নেতানিয়াহু নিজেই! বিস্ফোরক ইজরায়েলের প্রধানমন্ত্রী
Benjamin Netanyahu: লেবাননে পেজার বিস্ফোরণের অনুমতি তিনি নিজেই দিয়েছিলেন বলে জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী (Israeli PM) বেঞ্জামিন নেতানিয়াহু। গত সেপ্টেম্বরে একের পর এক পেজার বিস্ফোরণে বিপর্যস্ত হয় লেবানন (Lebanon)। ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন হিজবুল্লার ৪০ সদস্য ওই হামলায় মারা যায়। আহত হন প্রায় ৩ হাজারেরও বেশি।
নেতানিয়াহুর দফতরের মুখপাত্র ওমের দোস্ত্রী (Omer Dostri) এদিন বলেন, লেবাননে পেজার হামলার অনুমোদন দিয়েছিলেন খোদ ইজরায়েলের প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, বেইরুটে (Beirut) হামলাও তার নির্দেশে করা হয়েছিল বলে রবিবার মন্ত্রিসভার বৈঠকে স্বীকার করে নিলেন নেতানিয়াহু। সরাসরি তার নির্দেশেই হিজবুল্লা প্রধান হাসান নাসারাল্লাহর উপর হামলা চালানো হয় বলে দাবি।

ইজরায়েল সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের আপত্তি থাকা সত্ত্বে লেবাননে পেজার হামলার অনুমোদন দিয়েছিলেন বলে এদিন স্বীকার করে নেন নেতানিয়াহু। গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর লেবাননে হিজবুল্লার (Hezbollah) প্রচুর পেজার, ওয়াকি-টকিতে হামলায় বিস্ফোরণ ঘটে। মৃত্যুমিছিল শুরু হয়। এমনকি ইজরায়েলি হামলার পর হাসপাতালগুলিতে তিল ধারণের জায়গাটুকুও ছিল না।
একটা-দুটো নয়, লেবাননে একের পর এক পেজার বিস্ফোরণ হয়েছিল। জিপিএস ব্যবস্থাহীন,মাইক্রোফোন এ ক্যামেরা ছাড়া পেজার ব্যবহার করত হিজবুল্লা। যাতে করে ইজরায়েলের নজর এড়ানো যায়, সেই ব্যবস্থা নিয়েছিল ইরানের মদতপুষ্ট এই জঙ্গিগোষ্ঠী। হিজ়বুল্লার দাবি, গোপনে তাতে বিস্ফোরক ঢুকিয়ে দিয়েছিল ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। প্রায় ৩০ মিনিট ধরে বিস্ফোরণ হয়।
উল্লেখ্য, পেজার হামলায় ইজরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জের লেবার এজেন্সিতে অভিযোগ দায়ের করেছে লেবানন। প্রযুক্তি ও মানবতার বিরুদ্ধে হামলা বলেও অভিযোগে উল্লেখ করেছে লেবানন। তবে পেজার হামলা ও হিজবুল্লা প্রধানের হত্যার পর ইজরায়েলে পাল্টা হামলা চালায় ইরান। ইজরায়েলের সেনা ঘাঁটিগুলিতে ৪০০-রও বেশি মিসাইল নিক্ষেপ করে ইরান।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন?












Click it and Unblock the Notifications