ট্রাক নিয়ে হানা হোয়াইট হাউসে! গ্রেফতার হওয়া ভারতীয় বংশোদ্ভূত কিশোরের চাঞ্চল্যকর 'স্বীকারোক্তি'
হোয়াইট হাউসে ঢোকার পথে বাধা একটি চলন্ত ট্রাক। সেখান থেকে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত এক কিশোর। সাই ভার্শিথ কান্তুলা নামে সেই কিশোর জানিয়েছে ক্ষমতা দখলের পাশাপাশি সে প্রেসিডেন্ট বাইডেনকে হত্যা করতে চেয়েছিল।
প্রকাশিত খবর অনুযায়ী সোমবার রাত দশটার কিছু আগে অভিযুক্ত সেই কিশোর ভাড়া করা একটি ইউ-হল ট্রাক নিয়ে লাফায়েট পাার্কের উত্তর দিকে হোয়াইট হাউসের গেট দিয়ে ঢুকতে যায়। তবে সেখানে থাকা নিরাপত্তারক্ষীরা সেই ট্রাকটিকে আটকে দেন।

তবে ট্রাকটিকে হোয়াইট হাউসের গেট থেকে অনেক দূরেই আটক করা হয়। তবে এই ঘটনার জেরে পাশের রাস্তা ও ফুটপাতে চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনার জেরে কাছাকাছি থাকা হে অ্যাডামস হোটেল খালি করতে হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।
মিসৌরির চেস্টারফিল্ডের কান্ডুলা সোমবার রাতে সেন্ট লুইস থেকে ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যায়। তারপরেই সে ট্রাক ভাড়া করে। একজন সিক্রেট সার্ভিস এজেন্ট আদালতে এই তথ্য দিয়েছেন বলে জানা গিয়েছে।

পুলিশের নথি বলছে সোমবার রাতে কান্ডুলা ট্রাকটিকে হোটাইট হাউসের বাইরের একটি ফুটপাতের দিকে নিয়ে যায়। সেখানেই বাধা দেওয়া হয় তাঁকে। সেখান থেকে ইউনাইটেড স্টেটস পার্কের পুলিশ আধিকারিকরা তাকে হেফাজতে নেয়।
কাণ্ডুলা পুলিশকে জানিয়েছে, সে গত ছয়মাস ধরে হামলার পরিকল্পনা করছিল। সে দাবি করেছে তার লক্ষ্য ছিল হোয়াইট হাউসে ঢুকে ক্ষমতা দখল করা। পুলিশের প্রশ্নের জবাবে সে জানিয়েছে, প্রেসিডেন্টকে মারার পরিকল্পনাও সে করেছিল। কান্ডুলার ব্যাকপ্যাক থেকে স্বস্তিকা-সহ একটি পতাকা নিয়ে প্রশ্নে সে জানিয়েছে অনলাইনে তা কিনেছিল।
চেস্টারফিল্ডের সেন্ট লুই শহরতলীতে কান্ডুলার বাড়িতে এফবিআই এজেন্টরা হানা দেয়। তবে সেখান থেকে বিশেষ কিছু পাওয়া যায়নি। তবে এর আগে পুলিশের খাতায় কান্ডুলার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। কান্ডুলার মানসিক স্বাস্থ্য তার এই আচরণে কোনও ভূমিকা নিয়েছিল কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications