Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘Operation Sindoor’: পাকিস্তানে ফের স্ট্রাইক ভারতের, পহেলগাঁও হামলার বদলা হিসাবে নিশ্চিহ্ন একাধিক জঙ্গিঘাঁটি

অবশেষে বদলা নিয়েই নিল ভারত। পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার পাল্টা হিসাবে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে মসৃণ হামলা চালায় ভারতীয় সেনা। একেবারে বেছে বেছে নয় জায়গায় জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। এই বদলার খবর ভারতীয় সেনার তরফেই প্রকাশ করা হয়েছে।

এপ্রিলের শেষে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই সারা দেশ জুড়ে ভয়ঙ্কর প্রতিক্রিয়া তৈরি হয়। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারও প্রথম থেকেই দৃঢ় সঙ্কল্প ছিল যে এত বড় হামলার পর আর কোনওভাবে পাকিস্তানকে ছাড়া হবে না। দেশবাসীর আবেগকে গুরুত্ব দিয়ে উচিত শিক্ষা দেওয়া হবে পাকিস্তানকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুরুতেই বলেন, এমন শাস্তি দেওয়া হবে যা কল্পনার অতীত। কোনওভাবেই অপরাধীদের ছাড়া হবে না। অবশেষে হলও তাই। ফের একবার পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলা চালাল ভারতীয় সেনা। এবং জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে দিল।

Operation Sindoor

এই জঙ্গি ঘাঁটি গুলি থেকেই ভারতে হামলার পরিকল্পনা ও ষড়যন্ত্র কষা হয়েছিল। অবশেষে ভারতীয় সেনা তার বদলা নিল। ফের একবার সার্জিক্যাল স্ট্রাইক ও বালাকোট স্ট্রাইকের পর অপারেশন সিঁদুরকে সফলভাবে শেষ করল ভারতীয় সেনা।

এদিন হামলার পরই সেনার সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে এই খবর জানানো হয়। বলা হয়, খুব ঠান্ডা মাথায়, লক্ষ্য স্থির রেখে পাকিস্তানি সেনাকে আঘাত না করে জঙ্গি ঘাঁটিগুলিতেই শুধু হামলা চালানো হয়েছে বলে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে। কোনও কোনও জায়গাকে টার্গেট করা হয়নি বলেও জানানো হয়েছে।

এদিকে হামলার পরই পাকিস্তানের তরফে হামলার খবর স্বীকার করা হয়েছে। জানা গিয়েছে, পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদ, কোটলি ও বাহওয়ালে হামলা চালানো হয়েছে। সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল দিয়ে এই জঙ্গিঘাঁটি গুড়িয়ে দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। পাকিস্তানের আইএসপিআর-এর ডিরেক্টর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন।

পহেলগাঁওয়ে হামলায় সরাসরি পাকিস্তানের যোগ পাওয়ার পরই ভারত নিশ্চিত করে বলেছিল, ফের একবার কড়া শিক্ষা দেওয়া হবে পাকিস্তানকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বারবার জানান, দেশবাসীর আবেগকে গুরুত্ব দিয়েই পাকিস্তানকে শিক্ষা দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও পহেলগাঁওয়ে হামলার বদলার কথা বারবার নানা ভাষণে বা বিবৃতিতে উল্লেখ করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+