শতদ্রুর জলে বন্যায় ভাসতে চলেছে পাকিস্তান, মানবিক কারণে সতর্ক করল ভারত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারত প্রয়োজনে যেমন বজ্র কঠিন হতে পারে, তেমনই মানবিকও হতে পারে। প্রতিবেশী যত খারাপই হোক না কেন, দেশ হিসাবে ভারতবর্ষ সবসময় নিজের কর্তব্য পালনে অবিচল। যেমন এবারও নিজের কর্তব্য পালন করল ভারত। ভারতের বিদেশ মন্ত্রক পাকিস্তানকে শতদ্রু নদীতে সম্ভাব্য বন্যার বিষয়ে সতর্ক করেছে। এর আগে ভারত তিনবার প্রতিবেশী দেশটিকে তাওয়াই নদীর সম্ভাব্য বন্যা সম্পর্কে অবহিত করেছিল।
মঙ্গলবার সূত্র মারফত জানা গিয়েছে, ভারতের উত্তরের রাজ্যগুলিতে অবিরাম বৃষ্টির কারণে প্রধান বাঁধগুলি থেকে অতিরিক্ত জল ছাড়তে বাধ্য হওয়ায় ভারত শতদ্রু নদীতে বন্যার "উচ্চ সম্ভাবনা" সম্পর্কে পাকিস্তানকে সতর্ক করেছে।

ইসলামাবাদকে এই সতর্কতাগুলি "মানবিক কারণে" বিদেশ মন্ত্রকের মাধ্যমে পাঠানো হয়েছে। গত সপ্তাহে তাওয়াই নদীতে সম্ভাব্য বন্যার জন্য ভারত তিনটি সতর্কতা জারি করেছিল।
সূত্র বলছে, মঙ্গলবার জারি করা সতর্কতাটি বুধবার শতদ্রুর সম্ভাব্য বন্যার জন্য দেওয়া হয়েছে। পাঞ্জাবে শতদ্রু, বিপাশা এবং ইরাবতী নদী এবং খালগুলি নিজেদের অববাহিকা অঞ্চলে ভারী বৃষ্টির কারণে ফুলেফেঁপে উঠেছে।
জম্মু ও কাশ্মীর পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত সিন্ধু জল চুক্তি অনুযায়ী পাকিস্তানের সঙ্গে জল সংক্রান্ত তথ্য আদান-প্রদান স্থগিত করে দেয়। তবে জীবন ও সম্পত্তির ক্ষতি রোধ করার জন্য সম্পূর্ণ মানবিক কারণে পাকিস্তানকে নতুন বন্যার সতর্কতাগুলি জানানো হয়েছে বলে খবর।
-
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
ভোট প্রচারে উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুত রাজনৈতিক মঞ্চ -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান











Click it and Unblock the Notifications