আইনি নির্দেশে ধর্ষককে রাস্তায় টেনে জনসমক্ষে গুলি করে হত্যা , চলল ঘটনার টিভি সম্প্রচার
পুলিশ জনসমক্ষে হাজির করে অভিযুক্ত ধর্ষক মহম্মদ অল মঘরবীকে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি তাকে গুলি করে পুলিশ। মুহুর্তে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ধর্ষণে অভিযুক্ত মঘরবী।
ইয়েমেনে এক ৩ বছরের শিশুর ওপর চালানো হয় নারকীয় ধর্ষণ। যৌন অত্যাচারের সময় রেয়াত করা হয়নি শিশুটির আর্ত চিৎকার। এভাবেই ৪১ বছর বয়সী মহম্মদ আল মঘরবী এক শিশুকে ধর্ষণ করে হত্যা করে। সেই অভিযোগের শাস্তি হিসাবে মঘরবীকেও জনসমক্ষে মেরে ফেলে প্রশাসন।
গৃহযুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের তাহির স্কোয়ারে ধর্ষকের শাস্তি দেখতে সকাল থেকেই ভিড় উপচে পড়ছিল। এমনই এক সময়ে পুলিশ জনসমক্ষে হাজির করে অভিযুক্ত ধর্ষক মহম্মদ অল মঘরবীকে। হাত পা বেঁধে মঘরবীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ইয়েমেনের পুলিশ। মুহুর্তে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ধর্ষণে অভিযুক্ত মঘরবী।

মঘরবীর এই শাস্তির ভিডিও নিতে উপচে পড়ে উপস্থিত জনতা। ঘটনার সম্প্রচার হয় টেলিভিশনে। জানা গিয়েছে, শিশুর ওপর ধর্ষণের এই নারকীয় ঘটনায় গোটা ইয়েমেন ক্ষোভে ফুঁসছিল। তাই এইভাবে ধর্ষকের শাস্তির ঘটনার টেলিভিশন সম্প্রচারেরও দাবি ওঠে। এর আগে, ইয়েমেনের একটি আদালত মঘরবীকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত করলে , এই শাস্তি দেওয়া হয় তাকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications