Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'বন্ধুর শপথ গ্রহণ বিশেষ মুহূর্ত' - ভালবাসা আর প্রার্থনা নিয়ে পাকিস্তান পৌঁছলেন সিধু

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার পাকিস্তান পৌঁছেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান রাজনীতিবিদ নভোজ্যৎ সিং সিধু।

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার পাকিস্তান পৌঁছেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান রাজনীতিবিদ নভোজ্যৎ সিং সিধু। পাকিস্তানের মাটিতে পা রেখে সিধু বলেন পাকিস্তানিদের জন্য ভালবাসা ও প্রার্থনা নিয়ে এসেছেন তিনি।

ভালবাসা আর প্রার্থনা নিয়ে পাকিস্তান পৌঁছলেন সিধু

এদিন ওয়াঘা বর্ডার দিয়ে পাকিস্তানে প্রবেশ করেইন সিধু। লাহোরে পাক সাংবাদিকদের তিনি জানান, 'বন্ধুর (ইমরান) আমন্ত্রণেই পাকিস্তানে এলাম। এই মুহূর্তগুলো আমার কাছে অত্যন্ত স্পেশাল।'

তিনি আরও জানান, শিল্পীরা খেলোয়াররাই দুই দেশের মধ্যের দূরত্ব ঘোচাতে পারে বলে তিনি মনে করেন। এরপর তিনি পাঞ্জাবিতে স্লোগান দেন 'হিন্দুস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ'। পাকিস্তানে ইমরানের তেহরিক-ই-ইনসাফ সরকার পরিবর্তন আনতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভারত থেকে ইমরান কপিল দেব ও সুনীল গাভাস্কারকেও আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু কপিল জানিয়েছেন ব্যক্তিগত কারণে তিনি ইমরানের শপথ গ্রহণে থাকতে পারবেন না। সুনীল গাভাস্কারেরও পূর্ব নির্ধারিত ব্য়স্ততা থাকায় আগেই তিনি জানিয়েছিলেন উপস্থিত থাকতে পারবেন না।

পিটিআই দলের তরফে জানানো হয়েছে ইসসামাবাদের রাষ্ট্রপতি ভবনেই
শপথ নেবেন ইমরান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+