মার্কিন সেনেটের আজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্টের শুনানি
আমেরিকার সেনেটের উচ্চকক্ষে মঙ্গলবার থেকে শুরু হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্টের শুনানি। অ্যামেরিকার ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার সেনেটে ইমপিচমেন্টের মুখোমুখি হচ্ছেন কোনও প্রেসিডেন্ট। ক্ষমতার অপব্যবহার ও মার্কিন কংগ্রেসকে বাধা, এই দুই ইস্যুতে ট্রাম্প এই মুহূর্তে নিজের দেশে কার্যত কোণঠাসা। ইমিমধ্যেই আমেরিকান সেনেটের নিম্নকক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পের ইমপিচমেন্টের পক্ষে ভোট পড়েছে। এবার ইমপিচমেন্ট শুনানি গড়াল সেনেটের উচ্চকক্ষে। নির্বাচনের আগেই ৪৫তম প্রেসিডেন্টকে সরে যেতে হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়া হবে শুনানিতে।

এই তৃতীয়বারের জন্য মার্কিন সেনেট কার্যত আদালত কক্ষে পরিবর্তিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের ইম্পিচমেন্টের জন্য যাবতীয় আয়োজন করে তার নেতৃত্ব দিচ্ছেন ডেমোক্র্যাট নেত্রী তথা সেনেটের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি। আমেরিকার সময় অনুযায়ী গত বৃহস্পতিবার ঐতিহাসিক ইমপিচমেন্টের শুনানি শুরু হয় অ্যামেরিকার সেনেটের নিম্নকক্ষে।
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসকে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। এছাড়াও ইউক্রেনকে সেনা সহযোগিতায় বাধাদান এবং প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত চালানোর জন্য প্রশাসনকে চাপ দেওয়া ইত্যাদির অভিযোগও রয়েছে ৷ ক্ষমতার অপব্যবহারের অভিযোগটি ২৩০-১৯৭ ভোটে পাশ হয়। সেখানেই ২২৯-১৯৮ ভোটে পাশ হয় তদন্তে বাধা দেওয়ার অভিযোগ।
অবশ্য হাউজ অফ রিপ্রেসেন্টেটিভে হলেও রিপাবলিকানদের দখলে থাকা মার্কিন সেনেটে তাঁদেরই নেতা তথা মার্কিন প্রেসিডেন্টের ইম্পিচমেন্ট করা কষ্টসিদ্ধ কাজ হতে চলেছে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications