জার্মানির নেত্রী আঙ্গেলা মের্কেলের প্রস্থানের পর কি নতুন সূর্যোদয় হবে ইউরোপীয় ইউনিয়নে?
জার্মানিতে ১৬ বছর রাজনৈতিক শিখরে থাকার পরে জার্মানির চ্যান্সেলর পর থেকে সরছেন আঙ্গেলা মের্কেল। এর ফলে একদিকে যেমন নতুন এক যুগের সৃষ্টি হওয়ার আভাস রয়েছে, ঠিক সেভাবেই ইউরোপীয় ইউনিয়নে ক্ষমতার পালাবদলের শিহরণ তৈরি হয়েছে।

আঙ্গেলা মের্কেলের জায়গায় দায়িত্ব নিতে চলেছেন সেদেশের অর্থমন্ত্রীর দায়িত্ব সামলানো শোলৎজ। অন্যদিকে ইউরোপের সর্বোচ্চ নেতা হিসেবে উঠে আসতে পারেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাঁক্রো অথবা ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন মের্কেলের জায়গা নেওয়া এত সহজ হবে না। বিশেষত ব্রেক্সিট পরবর্তী ইউরোপ যেখানে অভ্যন্তরীণ অস্থিরতা এবং ভৌগোলিক এবং রাজনৈতিক সমস্যায় জীর্ণ থেকেছে তা বেশ তাৎপর্যপূর্ণ।
ইউরোপের বিপদে একের পর এক ঝড় ঝাপ্টা সামলেছেন আঙ্গেলা মের্কেল। এখনও সেই বিপদ থেকে সরে আসতে পারেনি ইউরোপ। এর মধ্যেই রাজনৈতিক জীবন থেকে তিনি অবসর নিচ্ছেন। তাঁর জায়গায় ডিসেম্বরেই নেতা নির্বাচিত হয়েছেন শোলৎজ।
দীর্ঘ রাজনৈতিক জীবনে আঞ্জেলা মের্কেল তাঁর নানা সিদ্ধান্তের জন্য যেমন সমালোচিত হয়েছেন, ঠিক সেভাবেই বহু মানুষের বাহবা কামিয়েছেন। এবং এসবের মধ্যে দিয়েই তিনি ইউরোপীয় ইউনিয়নের নেত্রী হয়ে উঠেছিলেন। সম্প্রতি ইউরোপীয় দেশগুলোতে একটি সমীক্ষায় দেখা গিয়েছে ইউরোপের সমস্ত রাষ্ট্রনেতার চেয়ে আঞ্জেলা মের্কেলের জনপ্রিয়তা অনেকটাই বেশি। তিনি সকলকেই ছাপিয়ে অনেকদূর এগিয়ে রয়েছেন। ধারে কাছে আর কোনও রাষ্ট্রনেতা নেই।
কিছুদিন আগে জার্মানিতে হওয়া নির্বাচনে মের্কেলের দলকে হারিয়ে জয় পেয়েছে মধ্য বামপন্থী দল স্যোশাল ডেমোক্র্যাটিক পার্টি ও এই দলের জোট। তাদের মূল লক্ষ্য ইউরোপের বৃহত্তম অর্থনীতিকে সম্মানের সঙ্গে সময়োপযোগী করে এগিয়ে নিয়ে যাওয়া। তারা নতুন করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে চায়। তবে চ্যান্সেলর হিসেবে আঙ্গেলা মের্কেল সাফল্যের যে ধারা বহন করে যাচ্ছিলেন তা টিকিয়ে রাখা যথেষ্ট চ্যালেঞ্জ হবে বলেই মনে করা হচ্ছে। তিনি যেভাবে একাধিক বিপদ সঙ্কুল সময়ের মধ্য দিয়ে জার্মানি তথা ইউরোপীয় ইউনিয়নের দেশকে নেতৃত্ব দিয়েছেন তা এককথায় অনস্বীকার্য।
২০১৫ সালে ইউরো জোন সংকটের কথা সকলেই জানেন। সেই সময় আঞ্জেলা মের্কেলের নেতৃত্বে যদি গ্রিসকে ইউরো জোনের মধ্যে ধরে রাখা না যেত, তাহলে হয়তো এতদিনে ইউরোপীয় ইউনিয়ন ভেঙ্গে টুকরো হয়ে যেত। তবে আঙ্গেলা মের্কেল থাকার কারণেই তা হয়নি। আবার অনেকে মনে করেন ইউরো জোনকে রক্ষা করতে গিয়ে আঙ্গেলা মের্কেল ইউরোপের মধ্যে একাধিক বিন্যাস ঘটিয়েছেন। তবে ঘটনা যাই হোক, মের্কেলকে ইতিহাস মনে রাখবে ইউরোপের সর্বকালের সেরা অন্যতম শক্তিশালী নেত্রী হিসাবেই।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications