বড়সড় প্রযুক্তিগত সমস্যার মুখে জি-মেল! হচ্ছে না লগ ইন, সকাল থেকেই তুমুল হইচই নেটপাড়ায়
বড়সড় প্রযুক্তিগত সমস্যার মুখে জি-মেল! হচ্ছে না লগ ইন, সকাল থেকেই তুমুল হইচই নেটপাড়ায়
বড়সড় প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন জিমেল। বৃহস্পতিবার সকাল থেকেই এই সমস্যা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু লগ ইনের সমস্যাই নয়, কোনও মেলে কোনও অ্যাটাচমেন্ট পাঠাতেও সমস্যা হচ্ছে বলে খবর। যার জেরে এদিন সকাল থেকেই তীব্র চাঞ্চল্য নেটপাড়ায়।

জি-মেলের পাশাপশি গুগল ড্রাইভ পরিষেবাও ব্যহত
সূত্রের খবর, জি-মেলের পাশাপশি গুগল ড্রাইভ পরিষেবাও এ দিন সকাল থেকে ব্যাহত হয়েছে। এইকসঙ্গে কয়েকটি টেক পোর্টাল ইতিমধ্যেই দাবি করেছে, গুগল সুইটের অন্যান্য পরিষেবা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ছেন একাটা বড় অংশের ব্যবহারকারী।

কোন কোন দেশে সর্বাধিক সমস্যার মুখে নেটিজেনরা ?
এদিকে দেশ জুড়ে তো বটেই, বিশ্বের বিভিন্ন জায়গা জি-মেইল লগ ইন নিয়ে থেকে অভিযোগ শোনা যাচ্ছে। ভারতের পাশাপাশি আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিলিপিন্স, জাপান-সহ ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকেরা এই সমস্যার সম্মুখীন হয়েছেন বলে খবর।

কি বলছে গুগল ?
ইতিমধ্যেই অংসখ্য ইউজার এই প্রসঙ্গে গুগলের কাছে অভিযোগ জানিয়েছেন বলেও খবর। টুইটারেও সরব হয়েছেন অনেকে। যদিও করোনাকালে নয়া এই সমস্যা নিয়ে হইচই শুরু হতেই নড়েচড়ে বসছে বিশ্ব খ্যাত এই টেকজায়েন্ট। এই প্রসঙ্গে গুগল জানিয়েছে, "আমাদের টেকনিক্যাল টিম দল গোটা বিষয়টির তদন্ত করে দেখছে। আমরা এই সমস্যা সম্পর্কে আপনাদের আপডেট দিতে থাকব। ধৈর্যের ধরার জন্য আপনাকে ধন্যবাদ। "

সার্ভার ডাউনের কারণেই বিপর্যয় ?
এদিকে জি সুইটের ড্যাশবোর্ডে গুগলের তরফে জানানো হয়েছে, ‘‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আশা করছি বৃহস্পতিবার দুপুরের মধ্যেই সমস্যার সমাধান করে ফেলা যাবে।'' ওয়াকিবহাল মহলের ধারণা সার্ভার ডাউন হয়ে যাওয়ার কারণেই গুগলের কয়েকটি পরিষেবা ব্যবহারে সমস্যা হচ্ছে গ্রাহকদের। তবে বর্তমানে কতক্ষণে ফের পরিষেবা স্বাভাবিক হয় তা সময়ই বলবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications