Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

G20 Summit 2024 Modi: জি-২০-তে মেলোনির সঙ্গে বৈঠক মোদীর! রাষ্ট্রপ্রধানদের সামনেই প্রধানমন্ত্রীর বড় বার্তা

G20 Summit 2024 PM Modi Speech: বিশ্বের একাধিক প্রান্তে চলা সংঘাতের কারণে খাদ্য, জ্বালানি এবং সারের সঙ্কট তৈরি হয়েছে। বিশেষ করে 'গ্লোবাল সাউথ'-এর দেশগুলিতে এর প্রভাব অনেক বেশী। আর সেই সমস্ত দেগুলির দিকে নজর দেওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে জি২০ শীর্ষ সম্মেলন চলছে।

সেখানেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। আর তা রাখতে গিয়ে ভারতের 'এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ' ভাবনার কথা বিশ্বনেতাদের সামনে তুলে ধরেন। একই সঙ্গে 'গ্লোবাল সাউথ' দেশগুলির সঙ্কট মোচনে জি-২০ দেশগুলি যাতে নজর দেয় সেদিকেও দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী (G20 Summit 2024 PM Modi Speech) ।

G20 Summit 2024 PM Modi Speech

তাঁর কথায়, যে সঙ্কট তৈরি হয়েছে তা মোকাবিলা করাই মূল প্রধান্য হওয়া উচিৎ। এমনকি 'গ্লোবাল সাউথ' দেশগুলির অভাব-অভিযোগকেও গুরুত্ব দিয়ে দেখার কথা বলেন নরেন্দ্র মোদী। 'গ্লোবাল সাউথ' দেশগুলি অর্থাৎ আর্থিক ভাবে দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোকে বোঝায়। শুধু তাই নয়, ভয়ঙ্কর ভাবে দারিদ্রতা রয়েছে এমন দেশগুলিও 'গ্লোবাল সাউথে'র মধ্যে রয়েছে।

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে জি২০ শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ একাধিক তাবড় তাবড় রাষ্ট্রনেতারা উপস্থিত ছিলেন। আর সেখানেই বেশ কিছু সংস্থায় সংস্থারের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আফ্রিকান ইউনিয়নকে G-20-এর স্থায়ী সদস্যপদ দিয়ে 'গ্লোবাল সাউথ'-এর আওয়াজ তুলেছিলাম, ঠিক একইভাবে বেওশ কিছু সংস্থায় সংস্কার আনা প্রয়োজন। গত বছর নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

যেখানে 'এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ' ভাবনা নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই বছরও এহেন ভাবনা প্রাসঙ্গিক বলেও তুলে ধরেন নরেন্দ্র মোদী। পাশাপাশি ক্ষুধা ও দারিদ্র দূরীকরণে ভারত কী কী পদক্ষেপ করেছে, সে কথাও জি২০ সম্মেলনে তুলে ধরেন তিনি।

বক্তব্য রাখার পাশাপাশি একাধিক দেশের প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠক হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও। পাশাপাশি রাষ্ট্র ষ্ট্রসংঘের সাধারণ সম্পাদক অ্যান্টোনিও গুট্রেস (Antonio Guterres) ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স উয়ং-র (Lawrence Wong) সঙ্গেও সাক্ষাৎ সারেন মোদী।

এছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্ট, ইউনাইটেড কিংডম (United Kingdom) এর প্রধানমন্ত্রী কির স্টারমের (Keir Starmer) এর সঙ্গেও বৈঠক হয় প্রধানমন্ত্রী। একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক হয়। বিশেষ করে প্রযুক্তি, গ্রিন ইনার্জি, নিরাপত্তা সহ একাধিক ইস্যুতে বৈঠক হয়।

অন্যদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জ মেলোনি'র (Italian Prime Minister Giorgia Meloni) এর সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রীর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+