সংসদ ভেঙে দিলেন ম্যাক্রো, ভোট ঘোষণা ফরাসী প্রেসিডেন্টের
ফ্রান্সে ভোট ঘোষণা করলেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। সংসদ ভেঙে দিয়ে আগামী ৩০ জুন ভোট ঘোষণা করেছেন তিনি। ম্যাক্রোঁর ভোট ঘোষণায় দেশের অস্থিরতা কিছুটা হলেও কমবে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। গত কয়েকমাস ধরে ফ্রান্সের পরিস্থিতি একেবারেই ভাল ছিল না।
রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সংসদ ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেন ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি জানিয়েছেন আগামী ৩০ জুন প্রথম দফায় সংসদের নিম্নকক্ষের নির্বাচন হবে। আর দ্বিতীয় দফায় ভোট হবে ৭ জুলাই। প্রসঙ্গত উল্লেখ্য ইউরোপীয় ইউনিয়নে খারাপ ফলের কারণেই ম্যাক্রোঁর এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ম্যাক্রোঁ সেকথা স্বীকারও করে নিয়েছেন।

গত কয়েক মাস ধরে উত্তাল হয়ে রয়েছে ফ্রান্স। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা। তার জেরেই ইউরোপীয় ইউনিয়নে খারাপ ফল করে ফ্রান্স। মাত্র ৪০ শতাংশ ভোট পেয়েছে তারা। সেটাও কট্টর ডানপন্থী সংগঠনের। সেকারণেই ম্যাক্রোঁ আরও তৎপর হয়ে উঠেছেন। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বার্তা দিয়েছেন এটা ইউরোপীয় ইউনিয়নের পক্ষে একেবারেই ভাল ফলাফল নয়।
আশঙ্কা প্রকাশ করেই ম্যাক্রোঁ ভোট ঘোষণা করেন। তিনি বলেছেন যে ফলাফল ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে প্রতিফলিত হয়েছে তা যথেষ্ট উদ্বেগজনক। সর্বত্র ডানপন্থীদের ভোট বাড়ছে। সেকারণে ফ্রান্সের জনগনের মতামত নেওয়া জরুরি হয়ে পড়েছে। ফ্রান্সের জনগণ ৩০ জুন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে রায় দেবেন বলে আশা প্রকাশ করেছেন ম্যাক্রোঁ।
মার্কিন মুলুকে ভোট পরের বছর। তার আগেই আবার ফ্লান্সে ভোট ঘোষণা ম্যাক্রোঁর। এরই মাঝে ব্রিটেনও সাধারণ নির্বাচন ঘোষণা করেছে। যদিও ব্রিটেন আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পড়ে না। ইউরোপ জুড়ে এখন ভোটের হাওয়া। ভারতের নির্বাচন শেষ হয়ে গিয়েছে। নতুন সরকার গঠনও হয়ে গিয়েছে । ফের প্রধানমন্ত্রী পদে বসেছেন নরেন্দ্র মোদী। ম্যাক্রোঁ তাঁকে শুভেচ্ছা জানিয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications