Earthquake: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ক্যারিবিয়ান সাগর, যে কোনও সময় আছড়ে পড়তে পারে সুনামি, জারি অ্যালার্ট
Earthquake: ক্যারিবিয়ান সাগরে (Caribbean sea) ভয়াবহ ভূমিকম্প। ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠল সাগর সংলগ্ন গোটা এলাকা। কম্পনের মাত্রা এতটাই ছিল যে উত্তর হন্ডুরাসেও তা অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার পরেই সুনামি অ্যালার্ট জারি করা হয়েছে। ক্যারিবিয়ান সাগরে এবং হন্ডুরাস এলাকায় এই সুনামি অ্যালার্ট (Alert Issued for Tsunami) দেওয়া হয়েছে।
সাধারণ মানুষকে দ্রুত সমুদ্রতট খালি করে নিরাপদে থাকার কথা বলা হয়েছে। স্থানিয় প্রশাসনের তরফে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। জানা যাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৬ ছিল বলে জানা গিয়েছে (Earthquake) ।

যদিও জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়ন্স প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৬.৮৯ অনুমান করে ছিল। পরে দেখা যায় তীব্রতা অনেকটাই বেশি। শুধু তাই নয়, ভূমিকম্পটি ভুপৃষ্ট থেকে ১০ কিলোমিটার (৬.২১মাইল) গভীরতায় ছিল বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এমনকী ক্ষয়ক্ষতির বিষয়েও কোনও তথ্য আসেনি। তবে স্থানীয় এলাকাগুলিতে সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য তৈরি হয় বলে দাবি একাধিক সংবাদমাধ্যমের। বলেও রাখা প্রয়োজন, একাধিক আন্তর্জাতিক রিসার্চ সেন্টার জানাচ্ছে শনিবার সন্ধ্যাবেলা হন্ডুরাস এবং আশেপাশের এলাকাগুলিতে তীব্র কম্পন অনুভুত হয়। ঝাঁকুনি এতটাই প্রবল ছিল সাধারণ মানুষের মধ্যে তীবর আতঙ্ক তৈরি হয়।
এরপরেই সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ইন্টারন্যাশনাল সুনামি ইনফরমেশন সেন্টার জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে কেম্যান দ্বীপপুঞ্জ, জ্যামাইকা, কিউবা, মেক্সিকো, হন্ডুরাস, বাহামা, হাইতি, তুর্কস অ্যান্ড কাইকোস, সান আন্দ্রেস প্রভিডেন্স, বেলিজ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইল্যান্ডে সুনামি আঘাত হানতে পারে। আছড়ে পড়তে পারে বড় ঢেউ। ফলে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের তরফে নজরও রাখা হচ্ছে বলে খবর।












Click it and Unblock the Notifications