Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভয়াবহ ভূমিকম্পে কবলে ইন্দোনেশিয়া! সুনামি সতর্কতা জারি

ফের একবার ভয়াবহ ভূমিকম্পের কবলে ইন্দোনেশিয়া (Indonesia)। মঙ্গলবার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিমে ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি জানিয়েছে প্রায় দুঘন্টার জন্য সেখানে সুনামির সতর্কতা জারি করা হয়।

স্থানীয় কর্তৃপক্ষের তরফে সুনামি সতর্কতা জারি করে, উপকূলের বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়। যদিও ঘন্টা দুয়ের পরে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়। এই ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ৮৪ কিমি গভীরে। স্থানীয় সময় ভোর তিনটেয় এই ভূমিকম্প আঘাত হানে। এর পরেই বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়। এর মধ্যে এখটি ছিল রিখটার স্কেলে ৫ মাত্রার।

 ভয়াবহ ভূমিকম্পে কবলে ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা দফতরের তরফে ভূমিকম্পের উপকেন্দ্রের কাছে থাকা সুমাত্রার পশ্চিম উপকূলের কাছের অংশের তথ্য সংগ্রহের কথা জানানো হয়েছে। পশ্চিম সুমাত্রার রাজধানী পাডাং-এ এই ভূমিকম্পের তীব্র ছিল অনেকটাই বেশি। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে অনেকেই উপকূল থেকে দূরে সরে গিয়েছিলেন।

স্থানীয় এক সরকারি আধিকারিক জানিয়েছেন, মানুষ তাদের ঘর-বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। আবার অনেকে আতঙ্কিত হলেও এলাকাতেই ছিলেন। তবে ক্ষয়ক্ষতির তেমন কোনও খবর পাওয়া যায়নি। স্থানীয় সংবাদে বাসিন্দাদের মোটরবাইকে করে এবং পায়ে হেঁটে উঁচু জায়গায় সরে যেতে দেখা গিয়েছে। কাউকে কাউকে ছাতার নিচে একত্রে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।

 ভয়াবহ ভূমিকম্পে কবলে ইন্দোনেশিয়া

অন্যদিকে সিবেরুত দ্বীপের উপকূল থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। সুনামি সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের অপেক্ষাকৃত নিরাপদ এলাকায় থাকতে বলা হয়েছে। প্রসঙ্গত ইন্দোনেশিয়াবাসীর কাছে ভূমিকম্পের ঘটনা নিত্যদিনের।

প্রশান্ত মহাসাগরীয় রিং অপ ফায়ার এবং সিসমিক ফল্টের কারণে ইন্দোনেশিয়ায় ঘন ঘন ভূমিকম্প হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে জাভায় হওয়া ভূমিকম্পে প্রায় ২০০ জনের মৃত্যু হয়। সেই ঘটনায় বহু মানুষ আহত হয়েছিলেন। ভূমিকম্পের সময় স্কুল চলার কারণে ছাত্রছাত্রীদের আহত হওয়ার ঘটনাও ঘটে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+