প্রেমিকাকে তুষ্ট করতে হাইওয়েতে গাড়ি চালানো অবস্থায় নিজেকে চড় মেরে অজ্ঞান যুবক
বেজিং, ২ অগাস্ট : বেশ কিছুক্ষণ ধরেই কোনও একটি বিষয়ে বিবাদ চলছিল প্রেমিকার সঙ্গে। তর্কাতর্কি চলছিল, সে সঙ্গেই একনাগাড়ে হাইওয়ে দিয়ে গাড়ি ছুটিয়ে যাচ্ছিলেন এক যুবক। তবে কিছুক্ষণ পরই ঘটল দুর্ঘটনা।
তর্ক এমন পর্যায়ে পৌঁছল, প্রেমিকাকে খুশি করতে নিজের গালেই সটান চড় কষিয়ে বসলেন এক যুবক। আর সঙ্গে সঙ্গে হাইওয়েতে গাড়ি চালানো অবস্থাতেই অজ্ঞান হয়ে যান যুবক।

ঘটনাটি ঘটেছে গণপ্রজাতন্ত্রী চিনে। পুলিশ জানিয়েছে, হঠাৎই হাইওয়েতে একটি গাড়িকে জোর গতিতে পাক খেতে দেখেন এক পুলিশ আধিকারিক। এক রাস্তা থেকে ঘুরে সেটি পাশের রাস্তায় চলে এসেছিল। দুর্ঘটনার আঁচ পেয়ে তিনি গাড়িটি তৎক্ষণাৎ থামানোর নির্দেশ দেন।
কিছুদিন গিয়ে গোত্তা খেয়ে গাড়িটি থেমে যায়। ওই পুলিশ অফিসার গাড়ির সামনে গিয়ে দেখেন এক যুবক অচৈতন্য অবস্থায় চালকের আসনে পড়ে রয়েছেন। তাঁর মুখ দিয়ে রক্ত বের হচ্ছে।
সঙ্গে সঙ্গে আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। তদন্তে যুবকটি পুলিশকে জানিয়েছে, কীভাবে প্রেমিকাকে খুশি করতে গিয়ে নিজের চড়েই গাড়ি চালাতে গিয়ে অজ্ঞান হয়ে যান ওই যুবক।
ঘটনার পরই গাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে ওই যুবতী। প্রেমিকাকে খুশি করতে গিয়ে এমন ঘটনা ঘটবে তা স্বপ্নেও ভাবেননি বলে পুলিশকে জানিয়েছেন ওই আহত যুবক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications