Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Donald Trump: গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প, নজিরবিহীন ঘটনা আমেরিকার ইতিহাসে

পর্নস্টার মামলাতে গ্রেফতার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কয়েকদিন ধরেই তাঁকে নিয়ে একাধিক জল্পনা ছিল। আজ মঙ্গলবার আদালতে পৌঁছতেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। আপাতত পুলিশের ঘেরাটোপেই ট্রাম্প রয়েছেন বলে জানা গিয়েছে।

পর্নস্টার মামলাতে গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প

অন্যদিকে আদালতের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন কয়েক হাজার অনুগামী।

আর এর মধ্যেই নিরাপত্তা কর্মীদের সঙ্গে ট্রাম্প অনুগামীদের হাতাহাতির ঘটনাও শোনা যাচ্ছে। যদিও যে কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা কিংবা অশান্তির পরিস্থিতি তৈরি না হয় সেজন্যে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে আদালতের বাইরে। এমনকি আদালতের মধ্যেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

জানা যাচ্ছে, আদালতের ১৫ তলাতে ট্রাম্পের গ্রেফতারি সংক্রান্ত প্রক্রিয়া চলছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টকে যাতে হাত করি না পড়ানো হয় সেই সংক্রান্ত আবেদন জানানো হয়েছে। আদালত কক্ষে খুব কম সংখ্যায় মানুষকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। রয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক।

বলে রাখা প্রয়োজন, ডোনাল্ড ট্রাম্প প্রথম কোনও মার্কিন প্রাক্তন রাষ্ট্রপতি যার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগে ফৌজদারি মামলা হয়েছে। শুধু তাই নয়,নিউইয়র্ক গ্র্যান্ড জুরি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালানোর অনুমতি দেয়। তবে এই মামলা ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকার সময় থেকে শুরু হয়।

যদিও তাঁকে নানা ভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডা থেকে রওনা হওয়ার আগে সোশ্যাল মিডিইয়াতে সেই অভিযোগ করেছেন। এমনকি কোনও ধরণের ভুল তিনি করেননি বলেও উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আদালতে হাজির হওয়ার কয়েক ঘণ্টা আগে ডোনাল্ড ট্রাম্প তার সমর্থকদের কাছে একটি ইমেল পাঠান। যা কিনা তার গ্রেফতারের আগে শেষ ইমেল বলে দাবি করেন। পাঠানো ইমেলে ট্রাম্প অভিযোগ করেন, আমেরিকা 'মার্কসবাদী তৃতীয় বিশ্বের' দেশে পরিণত হচ্ছে।

অন্যদিকে হোয়াইট হাউসের এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে বিষয়টি কৌশলে এড়িয়ে যান প্রেস সেক্রেটারি। তিনি জানিয়েছেন, বিষয়টি বিচারাধীন। তাই এই বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি সচিব।

বলে রাখা প্রয়োজন, পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ট্রাম্প। সেই তথ্য প্রকাশ্যে আসার পর স্টর্মি ড্যানিয়েল অভিযোগ করেন নিজের এই কথা গোপন রাখার জন্য ট্রাম্প তাঁকে মোটা টাকা দিয়েছিল। তারপরেই এই নিয়ে মামলা দায়ের হয়। আর সেই মামলায় তদন্তের অনুমতি মেলে এবং এফআইআর হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+